স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ মার্চ: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুনীলদের প্রতিপক্ষ আফগানিস্তান। আগামী ২১ মার্চ ভারতীয় সময় মধ্যরাতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে খামিশ মুসাইতের দামাক স্টেডিয়ামে। সেই ম্যাচ খেলতে শুক্রবার সৌদির উদ্দ্যেশ্যে রওনা দিল ২৫ জন সদস্যের ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল।

এ গ্রুপে কঠিন পরীক্ষার সামনে ভারত। গ্রুপে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তানের মত এশিয়া ফুটবলের তিন শক্তিশালী দল। ইতি মধ্যে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে তারা। ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে কাতার। ২ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে কুয়েত ও ভারত। তবে গোল পার্থক্যের বিচারে ভারতের উপরে রয়েছে কাতার। বিশ্বকাপের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে আফগানদের হারাতেই হবে ভারতকে। আগামী ২১ মার্চ সেই ম্যাচ। ফলে হাতে সময় আর বেশি নেই। সেই ম্যাচের জন্য শুক্রবার সকালে সৌদির উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় দল। তবে আর্থিক অভাব থাকায় চার্টার্ড বিমানের পরিবর্তে সাধারণ বিমানে যেতে হল সুনীলদের।
???????????????????????? ???????? ????????! ???????? ????????
Here's the #BlueTigers???? squad that will be facing Afghanistan in the #FIFAWorldCupQualifiers! ????????????#IndianFootball ⚽️ pic.twitter.com/sUy2az4IvI
— Indian Football Team (@IndianFootball) March 15, 2024
মোট ২৫ সদস্যের দলের মধ্যে মোট আটজন ফুটবলার মোহনবাগানের। তারা হলেন বিশাল কাইথ, শুভাশিস বোস, আনোয়ার আলি, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং ও সাহাল আব্দুল সামাদ। তবে কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল থেকে সুযোগ পেয়েছেন মাত্র একজন। তিনি মহেশ নাওরেম সিং। বাদ পড়েছেন লাল চুংনুঙ্গা ও নন্দা কুমার। একনজরে দেখে নেওয়া যাক ২৫ জনের তালিকা:
আরও পড়ুন: ISL: বেঙ্গালুরুকে হারিয়ে মোহনবাগানের উপর চাপ বাড়াল গোয়া
আফগানিস্তান ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ
ডিফেন্ডার: আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল ভেকে, নিখিল পূজারি, শুভাশিস বোস, আনোয়ার আলি, আমে রানাওয়াড়ে, জয় গুপ্তা
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, জিকসন সিং থৌনাওজাম, দীপক টাংরি, লালেংমাউইয়া রালতে, ইমরান খান
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের