সানী রায়, ১৮ মার্চ : বেআইনি ভাবে মদের বিক্রি উদ্বেগজনকভাবে বেড়ে চলছিল। শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় অবৈধ মদের ব্যবসার চলছিল রমরমা।ভক্তিনগর সার্কেলের আবগারি দফতরের পদস্থ আধিকারিকরা আবগারি দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে সালুগাড়া বাজার, রাজ ফাপরি এবং বিএসএফ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বিয়ার সহ মদ বাজেয়াপ্ত করে। আবগারি অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের নেতৃত্ব দেন ভক্তিনগর রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর দেবী প্রসাদ দাস ও ওসি ভক্তিনগর সার্কেল অনুপম পাঞ্জা।
অভিযানে উদ্ধার করা হয়েছে ২৫ লিটার বিয়ার,এফএল সাড়ে ৪ লিটার, এনডিপি বিয়ার ২ লিটার, এনডিপি এফএল প্রায় ৬৭ লিটার। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানা হয়েছে । ধৃত ব্যক্তিকে ভক্তিনগর আবগারি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী