সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ : চমকে দেওয়ার মত কাণ্ড। চাকরি দেওয়ার নাম করে ৬১ লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাত করার অভিযোগ। পুলিশের জালে অভিযুক্ত। রেলের টিটি পরিচয় দিয়ে রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠার পরে গ্রেফতার অভিযুক্ত । অভিযুক্তর বাড়ি ঝাড়খন্ডে। গ্রেফতার বাগদা থানার পুলিশের। পুলিশ মনে করছে আন্তরাজ্য প্রতারণা চক্রের হদিস মিলতে পারে।
এই বিষয়টি সামনে এসেছে ২০২৩ সালে।প্রতারণার শিকার হয়ে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার আইচঘাটা গ্রামের বাসিন্দা ঝর্ণা রায় বনগাঁ মহকুমা আদালতে একটি অভিযোগ দায়ের করে । অভিযুক্তর নাম বিদ্যাভুষণ প্রসাদ। ঝর্ণা রায়ের অভিযোগ, তার স্বামীকে চাকরি দেওয়ার নাম করে ২০ লক্ষ টাকা ও আরো কয়েকজনের কাছ থেকে মোট ৬১ লক্ষ টাকা নিয়েছে এই ব্যাক্তি । নিজেকে হাওড়াতে রেলের টিটিতে কর্মরত করে দাবি করেছিলেন বিদ্যাভুষণ প্রসাদ । বাইরে বাড়ি ভাড়া নিয়ে ট্রেনিং দেওয়ার নাম করে আইওয়াশ করা হত প্রতারিতদের।২০১৮ সালে টাকা দিলেও চাকরি মেলেনি তাদের। পরবর্তীতে তারা বুঝতে পারে তারা প্রতারণার শিকার হয়েছে। গত বছর লিখিত অভিযোগ দায়ের করে বনগাঁ মহকুমা আদালতে । তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ ।
ধৃতকে ৭ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার বনগা মহাকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ ।।
আরও পড়ুন ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহানের ভাই শেখ আলমগীর-সহ ৩


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন