সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চঃ টানা ৭২ ঘণ্টা পর মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে শেষ হল আয়কর দফতরের তল্লাশি। তল্লাশি শেষে ইতিমধ্যেই স্বরুপ বিশ্বাসকে আয়কর দফতরে তলব করা হয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপকে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তল্লাশি বলেই দাবি স্বরূপ বিশ্বাসের। টানা তিনদিন ধরে চিরুনি তল্লাশির পর শনিবার ভোর পাঁচটা নাগাদ আয়কর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে বের হন স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে। তাদের হাতে বেশ কিছু নথিও ছিল। প্রসঙ্গত, বুধবার সকালেই মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দিয়েছিলেন আয়কর দফতরের কর্তারা।
সূত্রের খবর, শনিবার ভোর পাঁচটা পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর কর্তাদের চিরুনি তল্লাহসি চলে। বুধবার থেকেই গোটা বাড়ি ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার পর্যন্ত কোনও নথি বা তথ্য উদ্ধার হয়নি। তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের লোকজনদের। জানা গিয়েছে, বুধবার স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও কলকাতার আরও পাঁচ জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। বেহালার পর্ণশ্রীর একাধিক জায়গায় চলেচে তল্লাশি। জানা গিয়েছে, ‘ইডেন রিয়্যাল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়্যাল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও গিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল ওই দুই সংস্থার বিরুদ্ধে।
কিন্তু মন্ত্রীর ভাইয়ের বাড়িতে কী জন্য তল্লাশি চলছে তার সঠিক কারণ এখনও জানা যায়নি। সুত্রের খবর, কিছু নথিপত্র খুঁজছেন আয়কর কর্তারা। স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসকে তাঁরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আয়কর দফতরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান। বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলেন বলেও জানা গিয়েছে। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে।
#SwarupBiswas
#IncomeTaxDepartment
#Latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা