Home » শনিবার থেকে আবার শুরু আইএসএল

শনিবার থেকে আবার শুরু আইএসএল

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :  লম্বা বিরতির পরে  আবার শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (#ISL)। মনে করা হচ্ছে অত্যন্ত উপভোগ্য হয়ে উঠতে চলেছে আইএসএলের শেষ পর্যায়। শনিবার দুটি ম্যাচ রয়েছে।  প্রথম ম্যাচে বেঙ্গালুরু খেলবে উড়িষ্যার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে  মুখোমুখি হচ্ছে  কেরালা ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি।

দীর্ঘ বিরতির পরে   আবার শুরু হওয়া আইএসএলে শনিবার দুটি ম্যাচে মুখোমুখি হচ্ছে যে চারটি দল তারা প্রত্যেকেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে লড়ছে। ওড়িশা, কেরালা, বেঙ্গালুরু ও জামশেদপুর প্রতিটি দল প্রথম ছয়ে যাওয়ার জন্য লড়লেও ওড়িশা ইতিমধ্যেই নিজেদের স্থান প্রথম ছয়ে পাকা করে ফেলেছে। তাদের লীগে শীর্ষস্থান পাওয়ার বিষয়টি  অত্যন্ত অনিশ্চিত  কারণ তাদের হাতে রয়েছে চারটি ম্যাচ এবং পয়েন্টের দিক থেকে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট তাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এমনকি পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা  এফসি গোয়া তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে যদিও গোয়া একটি ম্যাচ বেশি খেলেছে। অন্যদিকে, কেরালা ব্লাস্টার্স ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। প্রথম দুটি স্থানাধিকারী দলের মধ্যে কেরালার জায়গা পাওয়া কার্যত অসম্ভব। পাশাপাশি প্রথম ছয়ে  থাকার বিষয়ে তারা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে বেঙ্গালুরু ও জামশেদপুরের লক্ষ্য ষষ্ঠ স্থান পাওয়া। উনিশ ম্যাচ খেলে ১৯ টি ম্যাচ খেলে বেঙ্গালুরুর পয়েন্ট ২১। ষষ্ঠ স্থানের লক্ষ্যে তাদের সঙ্গে টক্কর চলছে এবারের আইএসএলে নবাগত পাঞ্জাব  এবং নর্থইস্ট ইউনাইটেড। সমসংখ্যক ম্যাচে জামশেদপুরের পয়েন্ট ২০। শেষ কয়েকটি ম্যাচে ষষ্ঠ স্থানের লড়াই অত্যন্ত তীব্র হয়ে উঠবে  তা চোখ বন্ধ করেই বলা যায়।

আরও পড়ুন রেকর্ড গড়ে মুম্বাইকে হারিয়ে জিতল হায়দ্রাবাদ

About Post Author