Home » রেকর্ড গড়ে মুম্বাইকে হারিয়ে জিতল হায়দ্রাবাদ

রেকর্ড গড়ে মুম্বাইকে হারিয়ে জিতল হায়দ্রাবাদ

সময় কলকাতা ডেস্ক,২৮ মার্চ : আইপিএলে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে  তাক লাগিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ১১ বছরের রেকর্ড ভেঙে গেল।  রেকর্ড গড়ে মুম্বাইকে  হারিয়ে জিতল হায়দ্রাবাদ।

বুধবার সন্ধ্যায় আইপিএলে মুম্বাই কে ৩১ রানে হারিয়ে দিল হায়দ্রাবাদ। পাশাপাশি গড়ল আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড। ১১ বছর ধরে কায়েম থাকা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ২৬৩ রানের সর্ব্বোচ্চ রান টপকে  ৩ উইকেট খুইয়ে ২৭৭ রান করল সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠান।ট্রাভিস হেড দুর্দান্ত শুরু করেন।হেডের ২৪ বলে ৬২, অভিষেক শর্মার ২৩ বলে ৬৩ ও ক্লাসেনের ৩২ বলে ৮০ রানের সৌজন্যে কুড়ি ওভারে রানের পাহাড় গড়ে তোলে হায়দ্রাবাদ। রান তাড়া করতে নেমে রোহিত -ঈশান জুড়ি প্রথম তিন ওভারে ৫০ রান তুলে নেন। দুই ওপেনার ফিরে যাওয়ার পরে তিলক ভার্মা ও নমন ধীর দুর্দান্ত খেলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। কিন্তু তিলক ভার্মা অনবদ্য ৬৪ রান করে ফিরে যাওয়ার পরে আর হার্দিকরা সেভাবে দ্রুত রান তোলার গতি ধরে রাখতে পারেননি। হার্দিক ২০ বল খেলে ২৪ রান করেন। সেখানেই শেষ হয়ে যায় মুম্বাইয়ের আশা। পরপর দুটি ম্যাচে হারল হার্দিকের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। বেশ কয়েকটা নিষ্ফলা বছর কাটানোর পরে প্যাট কামিন্সের হায়দ্রাবাদ এবার আশা দেখাচ্ছে তাদের সমর্থকদের।ইঙ্গিত মিলছে,ট্রাভিস হেড, অভিষেক, ক্লাসেনরা আতঙ্ক হয়ে উঠতে পারেন বিপক্ষের ।।

আরও পড়ুন Bijoy Chhetri: লাতিন আমেরিকার শতবর্ষের প্রাচীন ক্লাবে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় ফুটবলার

About Post Author