স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ মার্চ: ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে এ বারের অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে নাইটরা। চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের সামনে প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যারা নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারলেও গত ম্যাচে পঞ্জাব কিংসে হারিয়ে প্রত্যাবর্তন করেছে। শুক্রবার তাদের সামনেও পরপর দুই ম্যাচ জয়ের হাতছানি।

কলকাতা নাইট রাইডার্স ম্যাচে নজির গড়তে পারেন বিরাট কোহলি। আইপিএলের সব সংস্করণে ২৩৯ ম্যাচে ২৩৭টি ছক্কা এসেছে বিরাটের ব্যাট থেকে। এই দলের হয়ে সর্বাধিক ছয় মারার রেকর্ড রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিগ বস ক্রিস গেইলের দখলে। তিনি এই দলের হয়ে ২৩৯ টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে বিরাটের আর এক সতীর্থ এবি ডেভিলিয়ার্স। তিনি হাঁকিয়েছেন ২৩৮ টি ছক্কা। বিরাট রয়েছে তিন নম্বরে। নাইটদের বিরুদ্ধে দুটি ছক্কা মারলে তিনি টপকে যাবেন প্রোটিয়া কিংবদন্তী ডেভিলিয়ার্সকে। আর তিনটি ছয় মারলে টপকে যাবেন ক্রিস গেইলকে। চলতি আইপিএলের প্রথম ম্যাচে সিএসকের বিরুদ্ধে বড় রান পান নি ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে স্ব মেজাজে পাওয়া গিয়েছিল বিরাটকে। ৪৯ বলে ৭৭ রানের তাণ্ডবে ইনিংস এসেছিল কোহলির ব্যাট থেকে। তার সৌজন্যেই পঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছিল আরসিবি। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। শুক্রবার নাইটদের চিন্তার কারণ হতে চলেছে কিং কোহলি। তার উপর নাইটদের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে বিরাটের সম্পর্কের কথা সকলের জানা। গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকার সময় কোহলির সঙ্গে মাঠের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন গম্ভীর। ফলে এ দিন মাঠের লড়াইয়ের পাশাপাশি ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমানের সাক্ষাতের দিকেও চোখ থাকলে ক্রিকেটপ্রমীদের। নাইট রাইডার্স দলের প্রাক্তন বোলার বরুণ অ্যারন জানিয়ে দিয়েছেন তিনি মুখিয়ে রয়েছেন কোহলি-গম্ভীর দ্বৈরথ দেখার জন্য।
The calm before t̷h̷e̷ s̷t̷o̷r̷m̷ ???????? ???????????????????????????? ???? pic.twitter.com/9IreqjVY2E
— KolkataKnightRiders (@KKRiders) March 29, 2024
আরও পড়ুন: Lionel Messi: কবে অবসর নেবেন? জানিয়ে দিলেন লিওনেল মেসি
শুধু কোহলি একা নন, নাইটদের মাথা ব্যথার আর এক কারণ মিচেল স্টার্ক। যাকে প্রায় ২৫ কোটি টাকায় এই মরশুমে দলে নিয়েছে নাইটরা। এই মুহূর্তে তিনি আইপিএলের সব থেকে দামী ক্রিকেটার। তবে নাইটদের জার্সিতে এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অভিজ্ঞ অজি বোলার। কোহলিকে আটকাতে স্টার্কের উপর ভরসা করতে হবে চন্দ্রকান্ত পণ্ডিতের দলকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার