সানী রায়,সময় কলকাতা,৩১ মার্চ :মাত্র কয়েক মিনিটের ঝড় আর তাতেই লণ্ডভণ্ড জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। প্রকৃতির ধ্বংসলীলার কবলে ময়নাগুড়ি ব্লক প্রবল ক্ষতিগ্রস্ত । পুটিমারি এলাকা বিধ্বস্ত। এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ঝড়ের দাপটে মৃত অন্তত ৪ ও আহত শতাধিক।
উত্তরবঙ্গে আগামী দু-তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় এদিন বৃষ্টি হয়। বিকেল নাগাদ জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় ঝড় শুরু হয়। কিছুক্ষণের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বেশ কিছু এলাকা।

সহসা প্রচন্ড ঝোড়ো হওয়া এবং শিল-বৃষ্টিতে ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায় ক্ষতিগ্রস্ত প্রচুর বাড়িঘর সহ গাছপালা, ক্ষেতের ফসল। এদিন ৪০ থেকে ৫০ টা বাড়ি ঝড়ে ভেঙে পড়েছে। ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের কদমতলায় কয়েক মিনিটের ঝড়ের তান্ডব যেন বেশি করে উপলব্ধ হয় । ক্ষতিগ্রস্ত হয় কয়েকশো বাড়ি। ধ্বংসলীলার কবলে থাকা এলাকায় উদ্ধারকাজে নামে কুইক রেসপন্স টিম। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ময়নাগুড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও হাত লাগিয়েছেন উদ্ধার কার্যে।
পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে , উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিনদিন এই পরিস্থিতি হতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তুলনায় কম বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। তবে মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। আগামী কয়েক দিন প্রাকৃতিক দুর্যোগ চলতে থাকবে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।।
আরও পড়ুন জলপাইগুড়ির ঝাড় আলতা : কেন ভোট বয়কটের ডাক?


More Stories
কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ,ডিমথেরাপির বদলে কালো কালি
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা