Home » ফিফা বিশ্বকাপে নজির গড়ল কানাডা

ফিফা বিশ্বকাপে নজির গড়ল কানাডা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৯ জুন : ইতিহাস গড়ে ওঠে ভেঙে যাবে বলেই, ঠিক একইভাবে ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ল কানাডা। কানাডার আগে বিশ্বকাপে কোনো আয়োজক দেশ অন্যদেশে গিয়ে সেই বিশ্বকাপের ম্যাচ খেলেনি। কানাডা সেই নজির গড়ল  বিশ্বকাপের ইতিহাসের তাদের দশম ম্যাচে। ফিফা বিশ্বকাপে ৯ টি ম্যাচে একটি জয় তাও এবারের বিশ্বকাপে। আগের দুবার বিশ্বকাপে ৬ টি ম্যাচে সবগুলিতে হার, ১২ গোল হজম। রাউন্ড অফ থারটি-টু,  দশম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর আগে একবারই দেখা হয়েছিল ফ্রেন্ডলি ম্যাচে। সেখানেও হারতে হয়েছিল। এবার দেখা হতেই বলে অজস্র সুযোগ তৈরি করে কানাডা, তবুও ৯০ মিনিটে গোল না হওয়ার পরে সংযোজিত সময়ের খেলা চলছিল যখন সে সময় একমাত্র গোলটি এল। স্টিভেন ইউস্টাকিও দূরপাল্লার শটে জয়সূচক গোলটি করেন।  এবারের প্রথম দল হিসেবে নজির গড়ে শেষ ১৬ দলে বা রাউন্ড অফ সিক্সটিনে ঢুকে পড়ল কানাডা।।

About Post Author