Home » ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর চড়বে তাপমাত্রার পারদ

ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর চড়বে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিলঃ ফের হাওয়া বদল! ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনভর চড়বে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে ভারী বৃষ্টি। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। এদিন সকাল থেকেই গরমের দাপট বেড়েই চলেছে। বৃহস্পতিবার ঈদের দিন দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি দিয়ে নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কমছে। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত।
বৃহস্পতিবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। শনিবার থেকে কিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এপ্রিল মাসে ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৯ থেকে ৮৪ শতাংশ।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমতে পারে। এদিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে বৃষ্টিপাত। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

#weatherreport

#latestbengalinews

About Post Author