সময় কলকাতা ডেস্ক, ১০ এপ্রিলঃ হার্টের রোগে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। মহিলাদের হৃদরোগের ঝুঁকি বেশি থাকছে। প্রচুর মানুষ এই অসুখে প্রতিনিয়ত আক্রান্ত হন। এবার দেখা গিয়েছে হৃৎপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের খেয়াল মানুষ রাখতে পারছেন না। তাই আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। হৃদরোগের ঝুঁকি কমাতে এবার হার্টের জন্য উপকারী কিছু খাবার আপনাকে খেতে হবে। আসলে হার্ট হল শরীরের পাম্প। এই অঙ্গটি দেহের প্রতিটি কোণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। এই কারণে আমরা ভালো থাকতে পারি। কোষ বেঁচে থাকে। তারমধ্যে শীতকালে রক্তচাপ বাড়ে। এই কারণে অনেকের হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডের অন্যান্য অসুখ হয়ে থাকে। এবার আপনাকে সেই দিকটায় অবশ্যই খেয়াল রাখতে হবে। তবেই সমস্যার করা যেতে পারে সমাধান। মহিলাদের হৃদরোগের ঝুঁকি কমাতে মেনে চলুন এই টিপসগুলি-
আরও পড়ুন বাড়িতে চিকেন নেই? সন্ধ্যার টিফিনে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিংড়ির শিক কাবাব
টমেটো খান
টমেটোতে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রান্নার পরে আরও বৃদ্ধি পায়।
তাই যারা নিয়মিত লাইকোপিন সমৃদ্ধ টমেটো গ্রহণ করে তাদের হৃদরোগ, ত্বকের সমস্যা ও ক্যান্সারের ঝুঁকি কম থাকে।এছাড়াও টমেটোতে থাকা পলিফেনল চর্মরোগের বিরুদ্ধে কাজ করে।
জলপান করুন
অনেকেই কম জলপান করেন। এর থেকে গুরুতর সমস্যা তৈরি হয়। কারণ শরীরে জলের ঘাটতির কারণে ডিহাইড্রেশন হয়ে থাকে। এই সমস্যা থেকে ইলেকট্রোলাইটসের ভারসাম্য বিগড়ে যায়। এই কারণে হতে পারে হার্টের অসুখ। তাই আপনাকে জলপান অবশ্যই করে ফেলতে হবে সঠিক সময়ে। তবেই ভালো থাকতে পারবেন।
আমন্ড ও ওয়ালনাট
বাদাম শরীরের পক্ষে উপকারী। এবার সব ধরনের বাদামের মধ্যে একদম প্রথমসারিতে আসে আমন্ড ও ওয়ালনাট। আপনি ঠিক সময়ে এই ধরনের বাদাম খেতে পারলে বহু রোগ দূরে থাকে। এক্ষেত্রে হার্টের অসুখও প্রতিরোধ করা যায়। আসলে আমন্ড ও ওয়ালানাটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য খুবই ভালো। এবার দিনে ৬টি আমন্ড ও ২ ওয়ালনাট খান। আশা করছি সুস্থ থাকবেন।
মাছ খান
ছোট মাছ বা সমুদ্রের মাছ খেতে পারেন। শরীর সুস্থ থাকবে এই খাবারেই। আসলে এই মাছে থাকে ওমেগা থ্রি। পাশাপাশি ভালো পরিামাণে প্রোটিন রয়েছে। এই দুই উপাদান হার্টের জন্য ভালো। তাই চিন্তার কোনও কারণ নেই। এবার এই বিষয়টি মাথায় রাখুন। হার্ট অ্যাটাক সহজেই প্রতিরোধ করতে পারবেন।
আখরোট
আখরোট অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা হৃদরোগের বিরুদ্ধে কাজ করে। হৃদরোগে আখরোটের তেল বেশ কার্যকার। তাই আখরোট হালকা ভেজে এর তেল আলাদা করে নিতে পারেন অথবা রান্নায় আখরোটের তেল ব্যবহার করতে পারেন।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী