Home » Fire at Dumdum: পরপর সিলিন্ডার বিস্ফোরণ, দমদমের ছাতাকলে বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Fire at Dumdum: পরপর সিলিন্ডার বিস্ফোরণ, দমদমের ছাতাকলে বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড

সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিলঃ একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, বিধ্বংসী অগ্নিকাণ্ড দমদমে। শনিবার দুপুরে ভয়াবহ আগুন লাগে দমদমের সুধীর শূর কলেজের পিছনের ওই বস্তিতে। পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছিল দমকলের ১০টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে, একাধিক বস্তি আগুনে পুড়ে গিয়েছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।  সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়িবাসী। 

আরও পড়ুন   CM Mamata Banerjeeঃ লক্ষ্য উত্তরের ভোট! নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শনিবার জলপাইগুড়িতে মমতা, কোচবিহারে অভিষেক

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২ টা নাগাদ দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকল লাগোয়া ঝুপড়িতে হঠাৎই আগুন লেগে যায়। ঝুপড়ির কাছে প্লাস্টিক সহ দাহ্য বস্তু মজুত থাকায় নিমেষের মধ্যে  দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক ঘর। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা এলাকাজুড়ে। আতঙ্কিত হয়ে ঘর থেকে কোনও ক্রমে বেরিয়ে আসেন ঝুপড়িবাসী। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু, আগুন নিয়ন্ত্রণে না আসায় তড়িঘড়ি খবর পৌঁছায় দমকলে।  খবর পেয়েই দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাদেরকে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। স্থানীয়দের মতে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।  

#FireatDumdum

About Post Author