সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিল : মোহনবাগান নাকি মুম্বাই? আইএসএল লিগ উইনার্স শিল্ড জিতবে কে এই প্রশ্ন ঘুরছে ফুটবল মহলে। সোমবার আইএসএলের লিগ উইনার্স শিল্ডের শীর্ষ স্থানাধিকারী দুই দল কাকতালীয়ভাবে মুখোমুখি হচ্ছে তাদের শেষ ম্যাচে। কার্যত লিগ শিল্ডের সোমবার ফাইনাল। মুম্বাই তাদের শেষ ম্যাচে ওড়িশাকে ২-১ গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও পাঞ্জাব এবং বেঙ্গালুরুকে হারিয়ে মোহনবাগান বুঝিয়ে দিয়েছে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে। ২১ম্যাচে মুম্বাইয়ের পয়েন্ট ৪৭ ,২১ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৪৫। চ্যাম্পিয়নের রেসে রয়েছে শুধু এই দু দল। লিগ টেবিলে দুদলের অবস্থান থেকে পরিষ্কার মোহনবাগানের শেষ ম্যাচে জিততেই হবে। মুম্বাইয়ের সেখানে ড্র করলেই চলবে। জিতলে মোহনবাগান সুপার জায়ান্টস , ড্র করলে মুম্বাই সিটি এফসি লিগ উইনার্স শিল্ড চ্যাম্পিয়ন হবে।
একটা সময় মোহনবাগান রীতিমত দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছিল। হারের পর হারের মুখ দেখতে হয়েছে। জুয়ান ফেরান্দোকে বদলে হাবাস কোচ হয়ে আসতেই রাতারাতি জয়ের দৌড়ে ফিরেছে। শেষ কয়েকটি ম্যাচের মধ্যে চেন্নাইয়ের কাছে ধাক্কা খেলেও শেষ ম্যাচে বেঙ্গালুরুকে এক গন্ডা গোল দিয়েছে তারা। অন্য দিকে মুম্বাই সিটিও তেল দেওয়া মেশিনের মত চলছে। দুদলেই রয়েছেন ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মত একাধিক তারকা এবং ভারতীয় দলের একাধিক সদস্য। মোহনবাগানের ভালো দিক যে সাদিকু-র স্ট্রাইকার মত স্ট্রাইকার গোলের মধ্যে রয়েছেন, মাঝমাঠ ও ডিফেন্ডাররাও গোল করছেন। মুম্বাই দলের শেষ ম্যাচে দুর্দান্ত খেলেছেন ছাঙ্গতে। তার দিকে আলাদা নজর রাখতেই হবে সোমবারের ম্যাচে। গোল করতে হবে, অন্যদিকে বিপক্ষের দিয়াজ – বিপিন – বিক্রম – ছাঙতেদের শুভাশিসদের। তবে মোহনবাগান শেষ দুটি ম্যাচে যে খেলা খেলেছে তাতে আশায় বুক বাঁধতেই পারেন মোহনবাগান সমর্থকরা।।
আরও পড়ুন Lok Sabha Elections: জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জনগণের রায় জয়ন্ত নাকি নির্মল?


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?