স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ এপ্রিল: টানা দুটি ম্যাচে হারার পর জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। শুক্রবার লখনউ সুপার জায়ান্টকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিলেন ঋষভ পন্থরা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল ম্যাচ জিতল ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে লখনউ। তাদের হয়ে একমাত্র অর্ধশতরান করেন আয়ূশ বাদোনি। জবাবে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় দিল্লি। দিল্লির হয়ে অনবদ্য ব্যাটিং করেন জেক ফ্রেজার-ম্যাকগুর্ক।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক কেএল রাহুল। একনা স্টেডিয়ামে ইনিংসের শুরুটা খারাপ হয়নি। প্রথম বল থেকে চালিয়ে খেলতে থাকতেন দুই ওপেনার কুইন্টন ডি’কক ও কে এল রাহুল। কিন্তু দীর্ঘ ক্ষণ ছন্দ ধরে রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার। তৃতীয় ওভারেই খলিল আহমেদের বলে আউট হন তিনি। কুইন্টন ফিরতে লখনউয়ের ইনিংসে ধস নামে। তিন নম্বরে নেমে রান পেলেন না দেবদত্ত পাড়িক্কল(৩) ব্যর্থ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিসও(৮)। গত মরশুমে দূরন্ত ছন্দে থাকা নিকোলাস পুরান ফিরলেন রানের খাতা না খুলেই। পিচে টিকে থেকে দলের রান এগিয়ে নিয়ে গেলেন অধিনায়ক কে এল রাহুল। ৫টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ২২ বলে ৩৯ করেন তিনি। দীপক হুডা(১০) শুরুটা ভাল করলেও বড় রান করতে পারলেন না। ক্রুণাল পাণ্ডিয়াও (৩) রান পাননি। একটা সময় ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। সেখান থেকে দলকে লড়াই করার মত জায়গায় নিয়ে গেলেন আয়ূশ বাদোনি। ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তাকে সঙ্গ দেন আরশাদ খান। ১৬ বলে ২০ রান করেন তিনি। চোট সারিয়ে ফিরে দুরন্ত বোলিং করলেন কুলদীপ যাদব। মন্থর পিচে কুলদীপের বলের জবাবই খুঁজে পাননি লখনউয়ের ব্যাটাররা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে নিলেন ৩ উইকেট। ২ টি উইকেট পেয়েছেন খলিল আহমেদ।
For his skilful bowling display in the first innings, Kuldeep Yadav becomes the Player of the Match ????
Scorecard ▶️ https://t.co/0W0hHHG2sq#TATAIPL | #LSGvDC pic.twitter.com/rVfgFWWHiM
— IndianPremierLeague (@IPL) April 12, 2024
আরও পড়ুন: UEFA Europa League: ইউরোপা লিগে ঘরের মাঠে আটলান্টার বিরুদ্ধে ০-৩ গোলে হার লিভারপুলের
রান তাড়া করতে নেমে দুর্ভাগ্যজনক ভাবে আউট ডেভিড ওয়ার্নার। ৯ বলে ৮ রান করেন তিনি। যশ ঠাকুরের বলে প্যাডে লেগে বল স্টাম্পে লাগে। তবে উল্টো দিকে সাবলীল ব্যাটিং করছিলেন পৃথ্বী শ। তিন নম্বরে নেমে নজর কাড়লেন জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক। পৃথ্বীর সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান তুলতে থাকেন তারা। ২২ বলে ৩২ রান করে বড় শট খেলতে গিয়ে আউট হন পৃথ্বি। তিনি আউট হতে দিল্লির রান তোলার গতি কিছুটা শ্লথ হয়। ত্রয়োদশ ওভারে ক্রুণালের ওভারে টানা তিনটি ছয় মারেন ফ্রেজার। চতুর্দশ ওভারে অর্ধশতরান পূরণ করেন অস্ট্রেলিয়ান ব্যাটার। ঋষভ পন্থের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন। ৩৫ বলে ৫৫ রান করে আউট হন ফ্রেজার। তাতে দলের সমস্যা হয়নি। ভাল খেলছিলেন পন্থ। ২৪ বলে ৪১ করেন দিল্লি অধিনায়ক। তিনি ফিরলে দলকে জয়ের পথে নিয়ে যান ট্রিস্টিয়ান স্টাবস ও শে হোপ। স্টাবস ৯ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন। শে হোপ অপরাজিত রইলেন ১০ বলে ১১ রানে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কুলদীপ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার