স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ এপ্রিল: প্রখর তাপপ্রবাহের মধ্যেই চৈত্রের শেষে আগমন বৈশাখের। বাংলা ক্যালেন্ডারে এই মাস থেকে শুরু হয় নতুন বছরের। মাসের প্রথম দিনে বাঙালিরা নিজের নিজের মত করে নববর্ষের আনন্দ উৎসবে মেতে ওঠে। বাঙালি থাকবে, আর ফুটবল থাকবে না তা কী হয়? এই দিনে কলকাতা ময়দানের বড়-ছোট সব ক্লাবেই প্রথা মেনে বারপুজো করা হয়। গোল পোস্টকে পুজো করে নতুন বছরের পথ চলা শুরু করে ময়দানের ক্লাবগুলি। যদিও সকলের চোখ থাকে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দিকে।

আরও পড়ুন: Six Sixes in an Over: ছয় বলে ছয় ছক্কা, যুবরাজের রেকর্ড ভাঙলেন দীপেন্দ্র
এবারেও প্রথা মেনে বারপুজো হল কলকাতার দুই প্রধানে। মোহনবাগান ক্লাবে বারপুজো শুরুর আগে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। একটি গাছ ভেঙে পড়ে। তবে ঘটনায় কেউ আহত হয়নি। বারপুজোকে কেন্দ্র করে চাঁদের হাট মোহন তাঁবুতে। বর্তমান ও প্রাক্তন একঝাঁক ফুটবলার উপস্থিত হয়েছিলেন ক্লাবে। উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, শিশির ঘোষরা। বারের উপর নারকেল ফাটিয়ে পুজো শুরু করেন দেবাশিস দত্ত। সকাল থেকে ক্লাব সমর্থকরা হাজির হয়েছিল ক্লাব তাঁবুতে। জাঁকজমক করে সাজানো হয় ক্লাব তাঁবুটি। প্রত্যেকের একটাই প্রর্থনা সোমবার মুম্বই সিটি এফসিকে হারিয়ে যেন প্রথমবারের জন্য লিগ শিল্ড জেতে মোহনবাগান। প্রতিবারের মত ক্লাব কর্তা, সমর্থকদের জন্য মিষ্টির ব্যবস্থা ছিল। সব মিলিয়ে নরবর্ষে উৎসবের মেজাজ শতবর্ষ প্রাচীন ক্লাবে।
নববর্ষের বার পুজোর রেওয়াজ! ????♥️
Our youngsters Dippendu Biswas and Amandeep Singh at today’s Bar Pujo celebrations! ????????#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/ugDYqiR8ys
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 14, 2024
বার পুজোর জাঁকজমকে পিছিয়ে ছিল না ইস্টবেঙ্গলও। এই মরশুমে নতুন ট্রফি জেতার আশা নেই লালহলুদের সামনে। কিন্তু এই দিনে আগামী মরশুমে খেতাব জয়ের শপথ নিল তারা। বারপুজোয় উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত, দলের তারকা ক্লেইটন সিলভা, সৌভিক চক্রবর্তীরা। বারপুজোর পর কুয়াদ্রাত বলেন, ‘ আমরা আশা রাখছি গত মরশুমের তুলনায় নতুন মরশুম ভালো কাটবে। ইস্টবেঙ্গল ক্লাব ট্রফি জয়ের জন্য মাঠে নামে। আমরা চাই শীর্ষ চারে থেকে নতুন বছর শেষ করতে। প্রত্যাশা রাখছি আগামী বছর ক্লাবকে ট্রফি দিতে পারব।’


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার