দীপ সেন ও অর্কজ্যোতি ব্যানার্জী, সময় কলকাতা, ১৭ এপ্রিল : দুর্ঘটনার কবলে তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের গাড়ি, আহত বারাসাতের তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বারাসাতের বিদায়ী সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার তাঁর মধ্যমগ্রামের দিগবেড়িয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে আসার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ।একটি প্রাইভেট কার তার গাড়িতে এসে ধাক্কা মারে, তৃণমূল নেত্রী ভালো রকম চোট পান মাথায়।আঘাতের পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেননি স্বয়ং কাকলি ঘোষ দস্তিদার।
বারাসাতের তিনবারের সাংসদ কিছুদিন ধরেই প্রচারকার্যে ব্যস্ত ছিলেন, এরকম সময় তাঁর দুর্ঘটনা-জনিত কারণে আপাতত তিনি চিকিৎসাধীন ও চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন । প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার দুপুরে দুর্ঘটনায় নেত্রী ভালোরকমের চোট পেলেও আরও বড় বিপদের হাত থেকে কোনওক্রমে বেঁচে যান তিনি। ঘটনার পরে রীতিমত শিউরে উঠছিল তাঁর সঙ্গে থাকায় নিরাপত্তা রক্ষীরা।তাঁদের মতে, ‘সৌভাগ্যবশত দিদি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। ‘ কাকলি ঘোষ দস্তিদার নিজে কী বলছেন? আঘাতের মধ্যে তিনি একবার বলেছেন, যেকোনো কারণ দুর্ঘটনার পেছনে থাকতে পারে। পুলিশ খতিয়ে দেখছে। প্রশ্ন, পুলিশ তদন্তে নেমে কী পেয়েছে?
পুলিশ ইতিমধ্যেই আঘাতকারী গাড়ির চালককে ধরে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ প্রাথমিক তদন্তের শেষে জানিয়েছে, লার্নার বা শিক্ষানবীশ গাড়িচালক গাড়ি নিয়ে ধাক্কা মেরেছে কাকলি ঘোষ দস্তিদারের গাড়িতে। এনএসজি হাবের সামনে বাম্পারে স্লো হয়ে যায় তিনবারের সাংসদের গাড়ি। সেইসময় এসে ধাক্কা মারে প্রাইভেট কার। পুলিশ তদন্ত করে দেখছে, এই দুর্ঘটনার পেছনে আরও অন্যকিছু রয়েছে কিনা অথবা ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে কিনা তাও বিস্তারিতভাবে খতিয়ে দেখছে পুলিশ। কাকলি ঘোষ দস্তিদারের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার অপেক্ষা করা হচ্ছে, জানা গিয়েছে। তৃণমূল জেলা নেতৃত্ব ও শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় যে প্রবল উদ্বিগ্ন তা তাঁরা তাঁদের প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?