Home » Lok Sabha Election 2024ঃ রামনবমীর নিরাপত্তায় বাড়তি নজরদারি কমিশনের

Lok Sabha Election 2024ঃ রামনবমীর নিরাপত্তায় বাড়তি নজরদারি কমিশনের

সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিলঃ শ্রীরামপুরের পর সোমবার হাওড়ায় রামনবমীর মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্বাচনী আবহে আদর্শ আচরণ বিধি জারি থাকাকালীন রাজ্যে পালিত হচ্ছে রামনবমী। এবার লোকসভা ভোটের আবহে রামনবমীর নিরাপত্তায় বাড়তি নজরদারি থাকছে কমিশনের। সূত্রের খবর, রামনবমীতে সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশি নজরদারির পাশাপাশি, বাহিনী মোতায়েন থাকছে। হাও়ড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার একাংশের ওপর বিশেষ নজর রাখা হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশেষ পদক্ষেপ করছে কমিশনও। নৈহাটি, শ্রীরামপুর, উলুবেডি়য়া, আসানসোল, খড়গপুর, দমদম, ব্যারাকপুর, বারাসত, বসিরহাটকে নজরে রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি হয়েছে। প্রতিটি জেলাতেই এখন কেন্দ্রীয় বাহিনী রয়েছে। 

আরও পড়ুন    Ayodhya Ram Mandir: প্রথম রাম নবমী পালন রামমন্দিরে, অপেক্ষা সায়েন্টিফিক সূর্যতিলকের, দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার

এদিকে, রামনবমী উপলক্ষ্যে কলকাতায় যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকে সতর্ক করা হয়েছে লালবাজারকে। শহরের সমস্ত ধর্মীয় জায়গাকে সিসিটিভি ক্যামেরায় মুড়তে থানাগুলিকে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশের সদর দফতর। তারই মধ্যে বুধবার ৫০ টার বেশি মিছিল রয়েছে শহরে। প্রশাসন সূত্রে খবর, বড় মিছিল ৩ থেকে ৪ টি রয়েছে। তবে মিছিলে ২০০ জনের বেশি থাকবে না, সেটা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। মিছিলে ডিজে ও অস্ত্রের অনুমতি নেই। একটি মিছিলে পর্যাপ্ত পুলিশ বাহিনী থাকবে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার রাস্তায় থাকবে। যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসার নজরদারি চালাবে। রাস্তায় থাকবে সিসি ক্যামেরা। সেই সঙ্গে বাড়তি নজরদারির জন্য পুলিশের নিজস্ব ক্যামেরাও থাকবে।

এদিকে, এই প্রথমবার রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ১৭ এপ্রিল অর্থাৎ আজ জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকবে। যদিও এই ঘটনার প্রেক্ষিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। যেখানে কটাক্ষ করে শুভেন্দু লিখেছেন, সময় বদলাচ্ছে! চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। আমি জানুয়ারি মাসে রাম নবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম। আর রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করেছে।

#LokSabhaElection2024

#latestbengalinews

#Ramnavami2024

About Post Author