Home » Lok Sabha Election 2024: লোকসভা ভোটের দিনও অশান্ত মণিপুর! বুথের বাইরে চলল গুলি, আহত ৩

Lok Sabha Election 2024: লোকসভা ভোটের দিনও অশান্ত মণিপুর! বুথের বাইরে চলল গুলি, আহত ৩

সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিলঃ দেশজুড়ে শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২টি আসনে। মণিপুরের এক কেন্দ্রেই এবার ভোট হচ্ছে দুদফায়। প্রথম দফায় মণিপুরের সম্পূর্ণ একটি কেন্দ্রে এবং আংশিকভাবে আরেকটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। ইম্ফল উপত্যকার ইনার মণিপুরে আজই নির্বাচন সম্পন্ন হয়ে গেলেও আউটার মণিপুরে (Manipur) প্রথম দফায় ভোট করানো হচ্ছে আংশিকভাবে। বাংলার পর এবার মণিপুরেও লোকসভা ভোটের দিন অশান্তির খবর পাওয়া গিয়েছে। লোকসভা নির্বাচনের প্রথম দফাতে মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলার অভিযোগ। একদল সশস্ত্র বাহিনী এসে থামানপোকপি কেন্দ্রে হামলা করে। বুথের বাইরে গুলি চালানোরও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন  Lok Sabha Election 2024: ভোটের শুরুতেই উত্তপ্ত কোচবিহার, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

জানা গিয়েছে, ভোট চলাকালীন ইনার মণিপুরের থামানপোকপি লোকসভা কেন্দ্রের একটি বুথে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতী বাহিনী। গুলিতে তিনজন আহত হয়েছেন। নির্বাচন কমিশন অতিরিক্ত বাহিনী পাঠিয়ে সেখানে ফের ভোট গ্রহণ চালু করেছে।

আরও পড়ুন  Lok Sabha Election 2024: প্রথম দফার ভোটে কোচবিহারে দফায় দফায় অশান্তি, এবার তথ্য চাইল নির্বাচন কমিশন

এদিকে, গুলি চালানোর সঙ্গে সঙ্গেই ওই বুথের বাইরে লাইনে থাকা ভোটারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অন্যদিকে, ইনার মণিপুর আসনের থংজু বিধানসভা এলাকায় একটি বুথে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। সেখানেও ভোট গ্রহণ নতুন করে শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ইনার মণিপুরে সকালে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসরা পেরেছেন ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

#LokSabhaElection2024

#manipur polling booth

#Latestbengalinews

#Trendingnews

About Post Author