সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিলঃ দেশজুড়ে শুরু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। ৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২টি আসনে। প্রথম দফায় ভোট হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। প্রথম দফার এপিসেন্টার কোচবিহার। শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল ৯টা পর্যন্ত দেশের মধ্যে ভোটদানে এগিয়ে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের তিন আসনে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫.০৯%। সকাল ৯টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোটের হার ১৪.১৩%। আলিপুরদুয়ারে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৫.৯১%। সকাল ৯টা পর্যন্ত কোচবিহারে ভোটের হার ১৫.২৬%। ভোটের শুরুতেই জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। ভোটের শুরুতেই উত্তপ্ত কোচবিহার। বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে সকাল থেকে।
পিসরুম থেকে প্রথম দফা ভোটের পরিস্থিতির ওপর নজর রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা কমিশনের দায়িত্ব বলেই জানিয়েছেন রাজ্যপাল। এদিন সকাল থেকেই একের পর এক অভিযোগ আসছে রাজ্যপাল বোসের কাছে। তিনি তা পাঠাচ্ছেন কমিশনে। এখনও পর্যন্ত কমিশনের দফতরে জমা পড়েছে ১৫০টি অভিযোগ। কোথাও বুথ দখল, কোথাও ছাপ্পা, বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা, অপহরণেরও অভিযোগ এসেছে। সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে। প্রথম দফা ভোটে সকাল থেকেই উত্তপ্ত শীতলকুচি।
আরও পড়ুন Mukul Roy: লোকসভা নির্বাচনের আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুকুল রায়, কী হয়েছে তার?
অভিযোগ, বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে তৃণমূল। ২৮৬ নম্বর বুথে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আবার পালটা তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এদিকে, কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
#লোকসভানির্বাচন২০২৪
#LokSabhaElection2024
#Latestbengalinews


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?