সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিলঃ শনিবার দেশজুড়ে ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর প্রথম দফার ভোট না মিটতেই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। এবার কর্তব্য পালনে ব্যর্থতার কারণে মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙা থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শক্তিপুর ও বেলডাঙার দুই অফিসারের নাম রাজু মুখোপাধ্যায় ও মহম্মদ জামালউদ্দিন মন্ডল।
আরও পড়ুন GTA Recruitment Scam: পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল হাইকোর্ট
দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে দুই থানার ওসিকেই সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। ওই দুই থানার ওসির বিরুদ্ধে চার্জশিট গঠনেরও নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে, দুই থানার নতুন ওসি হিসেবে তিন জন পুলিশ অফিসারের নামের তালিকা পাঠাতে বলা হয়েছে। শনিবার সকাল ১১টার মধ্যেই মুর্শিদাবাদের ওই দুই থানার জন্য নতুন অফিসার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন Lok Sabha Election 2024: প্রথম দফার ভোটে কোচবিহারে দফায় দফায় অশান্তি, এবার তথ্য চাইল নির্বাচন কমিশন
প্রসঙ্গত, রামনবমীর দিন মিছিলকে ঘিরে মুর্শিদাবাদে যে অশান্তি হয়, তার জন্য দুই পুলিশকর্তার কর্তব্যে গাফিলতিকেই দায়ি করেছে কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অশান্তির জন্য দুই পুলিশকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
#ElectionCommission
#latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা