সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিল : IPL2024 শনিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে ধুন্ধুমার ব্যাটিংয়ের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে। হায়দ্রাবাদ প্রতিদিন নিজেদের গড়া রেকর্ড ভেঙে ফেলছে। এবারের আইপিএলে যেভাবে তারা ব্যাট করছে তা দেখে মনে হচ্ছে যেকোনো দিন তারা কুড়ি ওভারে তিনশো রানের গনডিও ছাড়িয়ে যেতে পারে। আইপিএলের ২৭৭ রানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে তা ভেঙে আগের ম্যাচেই ২৮৭ রান করেছিল তারা। অন্যদিকে,দিল্লি শুরুটা খারাপ করলেও শেষ দুটি ম্যাচে তারা অবলীলায় জিতেছে। কুলদীপ যাদব, জেক ফ্রেজার- ম্যাকগার্কের দলে অন্তর্ভুক্তি দিল্লি স্কোয়াডকে শক্তিশালী করেছে। সম্পূর্ণ ভাবে দেশীয় বোলিং স্কোয়াডের উপরে তারা নির্ভর করে আছে। পেজ বোলিংয়ে ঈশান্ত,মুকেশ, খলিল, কুলদীপ, অক্ষর তাঁদের কাজ সঠিকভাবে করায় দিল্লি ব্যাটিংয়ের উপরে চাপ আসছে না। গুজরাটকে শেষ ম্যাচে ৮৯ রানে অলআউট করে দিলেও কিন্তু হায়দ্রাবাদের মত শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে তাদের বড় পরীক্ষা। জিতবে কে আগাম বলা কঠিন হলেও স্বাভাবিকভাবেই মূলত মারকুটে ব্যাটিংয়ের জন্যই হায়দ্রাবাদ কে এগিয়ে রাখা হচ্ছে।অভিষেক শর্মা ও ট্রাভিস হেড যেভাবে শুরু করছেন ও ক্লাসেন যেভাবে শেষ করছেন তাতে নতুন করে অঙ্ক করতে হবে দিল্লির বোলারদের। দিল্লিকে বড়রান করতে হলেও তাকিয়ে থাকতে হবে শুরুর ব্যাটিং লাইন আপের দিকে। পাওয়ার প্লে কে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকি পন্টিং জানিয়েছেন, এম্যাচে ডেভিড ওয়ার্নার দলে ফিরতে পারেন। তিনি না থাকলে ঝাড়খন্ডের অত্যন্ত প্রতিশ্রুতিমান উইকেট কিপার ব্যাটসম্যান কুমার কুশাগ্রার অভিষেক হতে পারে । উল্লেখ্য সাত কোটি কুড়ি লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল ১৯ বছরের এই তরুণকে। যেই খেলুক দু’দলের বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে জিতবে কে সেই প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে তাকিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা।
SRH vs DC match predicton
আরও পড়ুনঅঙ্কে যত শূন্য পেলে : এবারের আইপিএলে ব্যর্থ তারকা


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়