স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ এপ্রিল: ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় পেল এফসি গোয়া । গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে চেন্নাইয়িন সিটি এফসীকে ২-১ গোলে হারিয়ে দিল ম্যানুযয়েল মারকুইজের ছেলেরা। জয়ী দলের হয়ে জোড়া গোল করেন নোয়া সাদাউ ও ব্র্যান্ডন ফার্নান্দেজ। অন্যদিকে লাজার সিরকোভিচ একটি গোল শোধ করলেও খেলায় সমতা ফেরাতে পারেনি চেন্নাইয়িন। এই জয়ের ফলে দ্বিতীয় দল হিসেবে চলতি আইএসএলের সেমিফাইনালে পৌঁছে গেল গোয়া।

ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করে মারকুইজ বাহিনী। প্রথম দশ মিনিটের মধ্যে দু’বার গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন নোয়া। কিন্তু চেন্নায়িন গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে পরাস্ত করতে পারেননি। খেলা শুরুর প্রথম আধা ঘণ্টা কমলা নীল জারসিধারীদের দাপট বেশি ছিল। প্রান্ত বদল করে বিপক্ষের রক্ষণে বারবার চাপ তৈরি করছিলেন নোয়া। প্রথম গোলটিও আসে তার পা থেকে। প্রায় ৩৬ মিনিটের মাথায় কার্ল ম্যাকহিউয়ের পাস ডান পায়ে ধরে বাঁ পায়ের জোরালো শটে গোলের খাতা খোলেন মরোক্কান ফুটবলারটি। প্রথমার্ধের শেষ ভাগে স্বাগতিক দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যান্ডন ফার্নান্দেজ। মাঝমাঠ থেকে বল নিয়ে উঠে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন তিনি। কিছুই করার ছিল না দেবজিতের। তিনি বাঁ দিকে ঝাপিয়েও বলেও নাগাল পাননি। বিশ্বমানের গোলের পর উরুগুয়ের এডিসন কাভানির কায়দায় উচ্ছ্বাসে মাতেন গোয়ার অধিনায়ক। প্রথমার্ধে যোগ করা সংযুক্ত সময়ে একটি গোল শোধ করে চেন্নাইয়িন। প্রতিপক্ষের গোলরক্ষক ধীরাজ সিংয়ের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে গোল করেন লাজার সিরকোভিচ।
???????????? ???????????????????? ???????????? ???????????????????????????? ???????? ???????????? ????????????????-????????????????????????! ????#FCGCFC #ISL #ISL10 #LetsFootball #FCGoa #ChennaiyinFC | @FCGoaOfficial @ChennaiyinFC pic.twitter.com/5I6620zIU3
— Indian Super League (@IndSuperLeague) April 20, 2024
দ্বিতীয়ার্ধে দুটি দলই গোলের জন্য সর্বশক্তি প্রয়োগ করে। গোয়ার কাছে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল, আবার চেন্নাইয়িনের কাছেও সুযোগ ছিল ম্যাচে সমতায় ফেরার। কিন্তু প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি কোনও দল। ফলে বিরতির সময় খেলার যা ফলাফল ছিল, শেষ বাঁশি বাজার পর সেই ফলাফলে বিশেষ পরিবর্তন হয়নি। এই ম্যাচে জয়ের ফলে প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার টিকিট পেয়ে গেল এফসি গোয়া । আগামী ২৪ এপ্রিল প্রথম সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে তারা খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। দুটি পর্বে মুম্বইকে হারাতে পারলে তারা পৌঁছে যাবে ফাইনালে। সেখানে তাদের খেলতে হবে প্রতিযোগিতার আর এক ফাইনালিস্ট ওড়িশা বা মোহনবাগানের বিরুদ্ধে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার