সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিলঃ নৌসেনার মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। মাঝ আকাশে মহড়া চলাকালীন মুখোমুখি সংঘর্ষ দুই যুদ্ধবিমানের। ধাক্কা লেগে মাটিতে আছড়ে পড়ে কপ্টার দুটি। মুখোমুখি সংঘর্ষে ১০ জন সেনার মৃত্যু হয়েছ এবলেই জানা গিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার লুমুট শহরের কাছে। জানা গিয়েছে, মে মাসের ৩-৫ তারিখ মালয়েশিয়ার নৌবাহিনীর ৯০ বছর পূর্তি উৎসব রয়েছে। সেই বিশেষ দিন উদযাপনের জন্য মঙ্গলবার সকাল নটা নাগাদ লুমুটের নৌসেনা ঘাঁটিতে মহড়া চালাচ্ছিল বাহিনীর একাধিক হেলিকপ্টার।
সেই মহড়া চলাকালীনই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কপ্টার বেঁকে গিয়ে আরেকটি কপ্টারে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে মাঝ আকাশেই ভেঙে পড়ে কপ্টারদুটি। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, এইচওএম (এম৫০৩-৩) এবং ফেনেক (এম৫০২-৬) নামের দুটি হেলিকপ্টার সংঘর্ষে ভেঙে পড়ে। তার পরে মাটিতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১০ জন সেনা। ইতিমধ্যেই হেলিকপ্টার দুটি ভেঙে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
এদিকে এই ঘটনার পরেই নৌসেনার হেলিকপ্টারের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
#MalaysianPrimeMinisterAnwarIbrahim
#MalaysiaNavyCopterCrash


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?