Home » বাড়ছে রাজ্যের তাপমাত্রা, তীব্র দাবদাহের মধ্যে নিজেকে সুস্থ থাকতে খাবারের তালিকায় যোগ করুন পুদিনার রায়তা

বাড়ছে রাজ্যের তাপমাত্রা, তীব্র দাবদাহের মধ্যে নিজেকে সুস্থ থাকতে খাবারের তালিকায় যোগ করুন পুদিনার রায়তা

সময় কলকাতা ডেস্ক, ২২ এপ্রিলঃ বৈশাখের তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এইসময় একটু পুদিনার রায়তা খেলে যেন প্রাণ জুড়িয়ে যায়। গরমে বাইরের খাবার না খেয়ে বাড়ির তৈরি রান্না করা খাবার খান। আর রোজ খান রায়তা। তীব্র দাবদাহের মধ্যে শরীরকে ঠাণ্ডা রাখতে পুদিনার রায়তা দারুণ কাজ করে। কিন্তু শুধু পেট ঠাণ্ডা নয়, পুদিনার মধ্যে রয়েছে আরও নানা রকম স্বাস্থ্য গুণাগুণও। প্রচন্ড গরমে শরীর ও মন উভয়ই ঠান্ডা রাখতে পুদিনা খেতে পারেন। নানা রকমের রায়তা বানিয়ে গরমে থাকুন সুপার কুল। এই গরমে প্রতিদিনের শারীরিক পরিশ্রেমের ধকল দূর করতে এবং দেহকে প্রাণবন্ত রাখতে পুদিনা ছাড়াও আর কি কি খাবেন দেখে নিন-

আরও পড়ুন  SSC Verdict: ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি

পুদিনার রায়তা
৫০গ্রাম পুদিনা পাতা বেটে গাঢ় পেস্ট করে বানিয়ে রাখুন। প্রয়োজনে জল দিতে পারেন। এবার বাড়িতে পাতা বা দোকান থেকে কিনে নিয়ে আসা দই থেকে জল ঝরাতে দিন। জল ঝরে গেলে গাঢ় করে ফেটান। তাতে আধ চা চামচ ভাজা জিরে দিন। স্বাদমতো নুন দিয়ে পুদিনা পাতার পেস্টটি ঢেলে দিন। ভালো করে ফেটিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। গার্নিসের জন্য রায়তার উপরে পুদিনপাতা দিতে পারেন।
লাউয়ের রায়তা
সবার আগে অর্ধেকটা লাউ ঘষে নিন। সামান্য নুন জলে লাউ ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে একটি পাত্রে রাখুন। এ বার একটি পাত্রে দই, বিটনুন, ভাজা মশলা ভাল করে মিশিয়ে ভাপিয়ে রাখা লাউয়ের সঙ্গে মিশিয়ে নিন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে খেতে পারেন লাউয়ের রায়তা।
বিটের রায়তা
২টো বিটের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা বিট ঘষে নিয়ে একটি পাত্রে রাখুন। এ বার একে একে তার সঙ্গে টক দই, নুন, গোলমরিচ, মিশিয়ে নিন। এ বার তেলের মধ্যে সর্ষে, জিরে, কারিপাতা আর হিংয়ের ফোড়ন দিয়ে সেই তেল দইয়ের মিশ্রণের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে বিটের রায়তা।
শসা-পুদিনার রায়তা
দইয়ের সঙ্গে শসা আর পুদিনা কুচি মিশিয়ে নিন। দইয়ের মিশ্রণে নুন, গোলমরিচ, লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রায়তা।

About Post Author