সময় কলকাতা ডেস্ক, ৬ মে : তিনি খেললে বাকিরা দর্শক হয়ে থাকে। সোমবার ছিল তেমন একটি দিন। ৫১ বলে ১০২ রান করে অপরাজিত থেকে গেলেন তিনি। সূর্যকিরণে ছাই হয়ে গেল হায়দ্রাবাদ। ওয়াঙ্খড়ে স্টেডিয়ামে তিলক ভার্মার সঙ্গে রুটি বেঁধে সূর্যকুমার যাদব মুম্বাইকে এনে দিলেন ৭ উইকেটে জয়। সানরাইজার্স হায়দ্রাবাদের ৮ উইকেটে ১৭৩ রানের জবাবে ৩ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। অথচ ৩১ রানে ৩ উইকেট হারিয়ে একটা সময় ধুঁকছিল মুম্বাই। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটের জুটিতে ১৪৩ রান তোলেন সূর্য – তিলক। মুম্বাই দশম থেকে নবম স্থানে উঠে এল আর গুজরাটের স্থান এখন পয়েন্ট টেবিলে সর্বশেষে। অন্যদিকে, হায়দ্রাবাদের শেষ ম্যাচ গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল তাদের কাছে।
সূর্যকিরণে ছাই হায়দ্রাবাদ , জিতল মুম্বাই


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়