Home » ১৯৭৮ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার চাণক্য  মেনোত্তি দল থেকে কেন বাদ দিয়েছিলেন মারাদোনাকে?

১৯৭৮ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার চাণক্য  মেনোত্তি দল থেকে কেন বাদ দিয়েছিলেন মারাদোনাকে?

সময় কলকাতা ডেস্ক : সালটা ১৯৭৮। তার কিছুদিন আগেই আর্জেন্টিনা দলে প্রথম পা রেখেছেন ১৬ বছরের কিশোর মারাদোনা। সেবার বিশ্বকাপও জিতে নেয় আর্জেন্টিনা, তবে সেবার মারাদোনা সুযোগ পান নি বিজয়ী দলে। আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপ স্কোয়াড থেকে আর্জেন্টিনার চাণক্য  মেনোত্তি মারাদোনাকে বাদ দেন, কারণ তাঁর মতে মারাদোনার বয়স  খুবই কম বিশ্বকাপের মত বড় পর্যায়ের ফুটবল খেলার জন্য। কম বয়সের জন্য মারাদোনাকে দলে না রাখা – মেনোত্তির এই সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা।

 

সেবারের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়কে মানুষ মনে রেখেছিল মারিও কেম্পেস,অধিনায়ক পাসারেল্লার মত কিছু খেলোয়াড়ের জন্য এবং অবশ্যই তাঁদের চাণক্য সিজার লুই মেনোত্তির জন্য। ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার চাণক্য, তাদের কোচ সিজার মেনোত্তি প্রয়াত হয়েছেন।রবিবার মেনোত্তির প্রয়াণকে নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর প্রয়াণে ফুটবল তারকা মেসি শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

About Post Author