সময় কলকাতা ডেস্ক, ১৩ মেঃ চতুর্থবারের জন্য জয়ী হওয়ার লক্ষ্য স্থির করে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বারাসাত জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। এদিন সকাল ১১.৩০টা নাগাদ বারাসাত গভমেন্ট কলেজ সংলগ্ন পার্টি অফিস থেকে শোভাযাত্রা করে জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন কাকলি ঘোষ দস্তিদার। যদিও এদিনের মিছিল জেলাশাসকের দফতরের সামনে আসতেই পুলিশি বাধার সম্মুখীন হন তৃণমূলের নেতা-কর্মীরা।
তবুও ১৪৪ ধারাকে লঙ্ঘন করে ডিএম অফিস চত্বর পর্যন্ত চলে আসে মিছিল। এদিন কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বারাসাত লোকসভার অন্তর্গত সব পুরসভার চেয়ারম্যান ও পঞ্চায়েত এলাকার কর্তারা-সহ শতাধিক তৃণমূল কর্মী। কাকলির পাশে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তীব্র গরমের মধ্যে মানানসই শাড়িতে দেখা যায় সকলের মধ্যমণি কাকলি ঘোষ দস্তিদারকে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাতদিন মানুষের পাশে আছি, তাই জয় তাঁর নিশ্চিত। যদিও সিএএ বা মতুয়া ভোট তাঁর নির্বাচনে কী চেহারা নিতে পারে তা নিয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি। এদিন বিপুল মানুষের সমাবেশ ও পুস্প বৃষ্টিতে আপ্লুত তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। বারাসাত লোকসভায় চুতুর্থবারের জন্য মনোনয়ন পত্র জমা দিয়ে তৃণমূল প্রার্থীর দাবি, তিনি সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকেন তাই কোন বিরুদ্ধ শক্তিই পারবে না তাঁকে হারাতে। এদিকে, দলীয় প্রার্থীর মনোনয়নের দিনেই বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতার বিতর্ককে আরও একবার উসকে দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র