সময় কলকাতা ডেস্ক, ৭ মে : ভোটে পোলিং স্টেশনে গুলি করে হত্যা করা হল এক ব্যক্তিকে । নির্বাচন চলাকালীন এই হত্যাকাণ্ডটি ঘটে যখন আক্রমণকারীকে ভোট দিতে বাধা দেওয়া হয় এবং তার কাছে কোনও বৈধ পরিচয়পত্র ছিল না।ভোটের গুলি করে হত্যা করার ঘটনাটি ঘটেছে রাষ্ট্রপতি নির্বাচনে। আফ্রিকার চাদ প্রজাতন্ত্রে ভোট চলাকালীন পোলিং স্টেশনে হত্যার চাঞ্চল্যকর ঘটনাটি বিশ্বের নজর কেড়ে নিয়েছে।
উল্লেখ্য, চাদ প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচন চলছে। অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি মহামত ইদ্রিস দেবী ইটনোর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী সাকসেস মাসরা। ভোট চলাকালীন এমন একটি অনভিপ্রেত ঘটনায় চাদ প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্তারা বসেছেন।

অজানা বন্দুকধারী নির্বিচারে গুলি চালায়, একটি গুলি ৬৫ বছর বয়সী একজনকে আঘাত করে যিনি সবেমাত্র মাউন্ডুতে তার ভোটদান করেছিলেন- দক্ষিণ শহরের এএনজিই নির্বাচনী সংস্থার প্রধান উসমানে হাউজিবে এমনটাই বলেছেন।
চাদ প্রশাসনিক আধিকারিকদের পক্ষে এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বর্ণনা করে বলা হয়েছে যে,আপাতত উত্তেজনা নেই শান্তি ফিরে এসেছে কিন্তু হামলাকারীরা পালিয়ে গেছে। চাদ প্রজাতন্ত্রের ঘটনা তুলে ধরে করে সরকারের পক্ষে হাউজিবে বলেন, “অজ্ঞাতনামা ব্যক্তিরা বেলভিউ স্কুলে ভোট কেন্দ্রে ঢুকে পড়ে, তারা ভোট দিতে চেয়েছিল কিন্তু ভোটার কার্ড ছিল না, নিষেধাজ্ঞা সত্ত্বেও জোর করে ভোট দিতে চায় ।” বিবাদ চলাকালীন , একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার অস্ত্র বের করে এবং গুলি চালায়, বুলেটটি ৬৫ বছর বয়সী একজন ভোটারকে আঘাত করে । জানা গিয়েছে ওই ভোটার ভোট দিয়ে ফিরছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আততায়ীর সন্ধানে খোঁজ চলছে।


More Stories
টাকা ও টিকিট : অভিষেকের বাড়িতে আবার পুলিশ
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ