Home » বিহারের রাজনীতিতে নক্ষত্রপতন! প্রয়াত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি

বিহারের রাজনীতিতে নক্ষত্রপতন! প্রয়াত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি

সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ বিহারের রাজনীতিতে নক্ষত্রপতন! প্রয়াত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। শেষ পর্যন্ত মারণ রোগের কাছে হার মানলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতের রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন   Narendra Modi and Mamata Banerjee: সন্দেশখালি প্রসঙ্গে ভাটপাড়া থেকে তৃণমূলকে নিশানা মোদির, আমডাঙার সভা থেকে প্রধানমন্ত্রীকে পাল্টা ‘সন্দেশ’ দিলেন মমতা

ইতিমধ্যেই সুশীল মোদির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন একাধিক বিজেপি নেতা।বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন আরজেডি-এর নেতা তেজস্বী যাদব। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। সুশীল মোদি কয়েক দশক রাজনীতির ময়দানে কাটিয়েছেন। একাধিকবার সাংসদ হওয়ার পাশাপাশি ১১ বছর বিহারের উপ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। সুশীল মোদি বিধায়ক, এমএলসি, লোকসভার সদস্য এবং রাজ্যসভার সাংসদসহ বিভিন্ন পদে ছিলেন।

আরও পড়ুন  Lok Sabha Election 2024: তৃণমূলের দুর্গ রক্ষা, বিজেপির মীরাক্কেল নাকি সেলিম ম্যাজিক, কেমন হল হাইভোল্টেজ মুর্শিদাবাদ কেন্দ্রের নির্বাচন? দেখে নিন একনজরে

তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয় পাটনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন। ১৯৭৩ সালে পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছিলেন। এরপর ১৯৯০ সালে পাটনা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে তিনি রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে পা রাখেন। পরবর্তীকালে তিনি বিজেপি বিধায়ক দলের চিফ হুইপ হিসাবে নিযুক্ত হন। ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত তিনি রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি ভাগলপুর থেকে লোকসভার সাংসদ হন। ২০২০ সালে রাজ্যসভায় নির্বাচিত হন। কিন্তু চলতি বছরের শুরুতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজনীতির ময়দান থেকে অবসর নেন সুশীল মোদি।

#FormerBiharDeputyChiefMinister

#SushilModipassedaway

About Post Author