স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ মে: আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম দল হিসেবে এ বারের প্রতিযোগিতায় এই কৃতিত্ব অর্জন করেছেন শ্রেয়স আয়াররা। শুধু তাই দুরন্ত ফর্মে রয়েছেন তারা। ১৩ টি ম্যাচের মধ্যে ৯ টি জয় পেয়েছে কলকাতা। হেরেছে মাত্র ৩ টি ম্যাচে। অনেকেই মনে করছেন প্রায় দশ বছর পর আইপিএলের ট্রফি কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগেই ধাক্কা নাইট শিবিরে। দেশে ফিরে গেলেন দলের তারকা ক্রিকেটার।

প্লে অফে আগেই এবার দেশে ফিরবেন নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ফিল সল্ট। এই ইংলিশ কিপার ব্যাটার চলতি মরশুমে এখনও পর্যন্ত KKR এর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১২ ম্যাচ খেলে ১৮২ স্ট্রাইক রেটে করেছেন ৪২৫ রান। অথচ প্রাথমিকভাবে এবছর IPL এর নিলামে কোনও দলকেই তাঁর হয়ে দর হাঁকাতে দেখা যায়নি। ডিসেম্বরে IPL এর নিলামির আগে উইন্ডিজ সফরে জোড়া শতরান হাঁকিয়েও ছিলেন ব্রাত্য। তবে আরেক ইংলিশ তারকা জেসন রয় এবছর IPL থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলে ভাগ্য শিকে ছেড়ে সল্টের। সুযোগ পেয়েই KKR এর হয়ে ক্রিকেটের নন্দন কাননে প্রথম ম্যাচেই অর্ধশতরান করে নিজের জাত চেনান এই মার কাটারী ব্যাটার। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ম্যাচে ইনিংসের শুরু থেকেই ঝড় তুলেছেন তিনি। চলতি মরশুমে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে প্লে অফে সবার আগেই জায়গা পাকা করে নিয়েছে KKR।
আরও পড়ুন: IPL 2024: বৃষ্টিতে ভেস্তে গেল গুজরাট কলকাতা ম্যাচ, শেষ শুভমনদের প্লে-অফের অঙ্ক
আগামী ২১ মে আহমেদাবাদে প্রথম প্লে অফের ম্যাচ খেলবে নাইটরা।অথচ এই ম্যাচ না খেলেই দেশে ফিরতে হবে সল্টকে।যা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নাইট শিবিরে। জানা গেছে ২২ মে থেকে পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ ও আসন্ন টি২০ বিশ্বকাপের কথা মাথায় দল নির্বাচন করেছে ইংল্যান্ড। সেই দলে ডাক পেয়েছেন IPL এ খেলতে থাকা এক ঝাঁক তারকা ইংলিশ ক্রিকেটার। ফলে ফিল সল্ট সহ অধিকাংশ ইংলিশ তারকা ক্রিকেটারকে প্লে অফের আগেই ফিরতে হচ্ছে দেশে। বেঙ্গালুরু থেকে উইল জ্যাক্স, রাজস্থান থেকে ফিরছেন জস বাটলার এছাড়া পাঞ্জাব কিংস থেকে স্যাম কারন ও লিভিংস্টোন দু’জনকেই ফিরতে হচ্ছে দেশে। তবে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় ইংলিশ ক্রিকেটারদের লিগের মাঝে এভাবে দেশে ডেকে পাঠানোর জন্য ইংলিশ ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্কার।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়