স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ মে: ভেস্তে গেল আইপিএলের (Indian Premier League) গুজরাট টাইটান্স (Gujarat Titans) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচ। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুখোমুখি হয়েছিল দুই দল। এ বারের প্রতিযোগিতার প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা পাকা করে নিয়েছে নাইটরা। অন্যদিকে, প্লে-অফের অঙ্কে টিকে থাকতে হলে নাইটদের হারাতেই হত গুজরাটকে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই ম্যাচ শুরুই করা গেল না। ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় দুটি দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল গতবারের রানার্সরা।

ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচেও থাবা বসিয়েছিল বৃষ্টি। ওভার সংখ্যা কমিয়ে ১৬ ওভারে করে দেওয়া হয় সেই ম্যাচ। কিন্তু সোমবার ম্যাচ শুরুই করা গেল না। নির্ধারিত সময়ে টস শুরু হওয়ার আগে আহমেদাবাদে শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে চলে বজ্রপাত। সেই পরিস্থিতি খেলা শুরু করাই সম্ভব হয়নি। রাত ১০.৩০ টায় বৃষ্টি কিছুটা কমে। শুরু হয় টসের তৎপরতা। কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ শুরু করা যায়নি। রাত ১০.৩৮ নাগাদ ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। ফলে দুই দলের কাছেই শেষ ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার।
???? Update from Ahmedabad ????
Match 6️⃣3️⃣ of #TATAIPL 2024 between @gujarat_titans & @KKRiders has been abandoned due to rain ????️
Both teams share a point each ????#GTvKKR pic.twitter.com/Jh2wuNZR5M
— IndianPremierLeague (@IPL) May 13, 2024
আরও পড়ুন: English Premier League: ফুলহ্যামকে বড় ব্যবধানে হারিয়ে খেতাবের সঙ্গে দূরত্ব কমাল ম্যানচেস্টার সিটি
আরও পড়ুন: Optical Illusion: পর্যবেক্ষণ ক্ষমতা প্রয়োগ করে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করুন
১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে নাইট শিবির। তাদের পরের ম্যাচ আগামী রবিবার গুয়াহাটিতে। শ্রেয়স আয়াররা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। অন্যদিকে গুজরাটের পয়েন্ট ১৩ ম্যাচে ১১। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) তাদের ঘরের মাঠে হারালেও তাদের পয়েন্ট হবে ১৩। প্লে-অফে থাকা দলগুলির মধ্যে তিনটি এমন দল রয়েছে যারা ইতিমধ্যে ১৩ পয়েন্টের বেশি পেয়ে গিয়েছে। ফলে মার্করামদের হারালেও এ বারের আইপিএল থেকে খালি হাতে ফিরতে হবে গুজরাটকে।


More Stories
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত