পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,১৬ জুন :লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট। সুনীল ছেত্রী অবসর নিচ্ছেন । লিডার কি থাকবে ভারতীয় দলের? ভারতের হয়ে ৯৪ টি গোল করেছেন যা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতাদের তালিকায় চতুর্থ। মেসি – রোনাল্ডোরা তাঁর চেয়ে এগিয়ে আছেন যাদের প্রতিপক্ষরাও ছিল প্রবল শক্তিশালী কিন্তু সুনীল ছেত্রীর সাপ্লাই লাইন কি ছিল তাও ভাবা দরকার। ফুটবল ১১ জনের খেলা হলেও ফুটবল মানচিত্রে দুর্বল ভারতের মুখ একক কৃতিত্বে উজ্জ্বল করার চেষ্টা করেছেন বারবার। আর সাধ্যে যতটুকু হয় তাও তিনি করেছেন।

গোল করায় তাঁর মত দক্ষ স্ট্রাইকার ভারতীয় ফুটবল পায়নি। তাঁর চেয়ে ঢের কম গোল করেছেন ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের পিকে – চুনী -বলরাম। রহিম স্যারকে সুনীল পান নি, আইএসএল বা ভারতের ঘরোয়া ফুটবলে অথবা আন্তর্জাতিক ফুটবলে বারবার কোচ বদলেছে। তিনি বদলান নি। বাইচুং বা বিজয়ন ভারতের হয়ে ২৯ আর ৩২ গোল করেছেন। তাদের ঢের পেছনে ফেলেছেন সুনীল। আইএসএলে এত বিদেশি স্ট্রাইকারদের ভিড়ে গোলদাতা হিসেবে তাঁর স্থান দু নম্বরে। ৫৩ গোল করেছেন। কলকাতা থেকে তিনি অবসর নিচ্ছেন । দুই বড় ক্লাবেই তিনি খেলেছেন বেশ কয়েক বছর। প্রচুর গোল করেছেন। তবে গোল দিয়ে শুধু তাঁর বিচার করা সম্ভব নয়। সামনে থেকে নেতৃত্ব দেবেন কে? তাঁর বিকল্প ভারতীয় ফুটবল কি আগামী দিনে খুঁজে পাবে ? সেকথা সময় বলবে। একসময় সরে যেতে হয়। সুনীল ছেত্রী সরে যাচ্ছেন। তাঁর প্রস্থান তবুও ভারতীয় ফুটবলে শূন্যতা রেখে যাবে।সুনীল ছেত্রী অবসর নিচ্ছেন । আপাতত ভারতীয় ফুটবল অভিভাবকহীন।
আরও পড়ুন পার্থ – অর্জুনের যুদ্ধে কোথায় কে এগিয়ে, কোথায় কে পিছিয়ে?


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার