Home » বৃষ্টি ধুয়ে দিল গুজরাটকে, প্লে-অফে হায়দ্রাবাদ, চতুর্থ দল কে হবে?

বৃষ্টি ধুয়ে দিল গুজরাটকে, প্লে-অফে হায়দ্রাবাদ, চতুর্থ দল কে হবে?

সময় কলকাতা ডেস্ক,১৬ মে :একটি বলও খেলা হল না। বৃষ্টিতে বানচাল হয়ে যাওয়া খেলায় পয়েন্ট ভাগ করে নিল গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৫ পয়েন্ট পেয়ে প্লে-অফ রাউন্ডে জায়গা পাকা করে নিল হায়দ্রাবাদ। উল্লেখ্য, আগেই প্লে-অফ রাউন্ডে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স  এবং রাজস্থান রয়্যালস। প্লে অফের চতুর্থ দল কে হতে পারে?

আইপিএলে এবার চোখ শনিবার চেন্নাই সুপার কিংস  এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের দিকে। প্রথমদিকে শুধুই হারতে থাকা রয়েল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরুর একটা সম্ভাবনা দেখা দিয়েছে শেষ চারে যাওয়ার। বড় ব্যবধানে চেন্নাইকে হারাতে পারলে অঘটন ঘটা সম্ভব, সেক্ষেত্রে বেঙ্গালুরু প্লে অফে পৌঁছে গেলেও যেতে পারে । কারণ সেক্ষেত্রে ১৪ পয়েন্ট পেয়ে গ্রূপের খেলা শেষ করবে অন্তত তিনটি দল। চেন্নাই, বেঙ্গালুরু এবং দিল্লি। লখনউ শেষ ম্যাচে শুক্রবার মুম্বাইকে হারাতে পারলে তারাও ১৪ পয়েন্টের তালিকায় চলে আসবে। তবে নেট রানরেটে দিল্লি বা লখনউ এমন জায়গায় রয়েছে চতুর্থ স্থান দখলের লড়াই কার্যত চেন্নাই এবং বেঙ্গালুরুর মধ্যে। চেন্নাই জিতলে এত কিছু অঙ্ক আর দরকার পড়বে না। চেন্নাই সরাসরি পৌঁছে যাবে প্লে-অফ রাউন্ডে। গুজরাট শেষ দুটি ম্যাচে বৃষ্টির জন্য দুপয়েন্টের বেশি পায় নি । বৃষ্টি গুজরাটের সামান্য আশাকে তাদের আগের ম্যাচেই ধুয়ে দিয়েছিল। আর একটি বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে যে, গ্রূপে সর্বশেষ স্থান মুম্বাই অথবা পাঞ্জাব পেতে চলেছে।

আরও পড়ুন সুনীল ছেত্রী অবসর নিচ্ছেন, বিকল্প….?

About Post Author