স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ মেঃ আগামী ১৪ জুন থেকে শুরু হবে ইউরো কাপের আসর। এবারের প্রতিযোগিতার আসর বসতে চলেছে জার্মানিতে। ইতিমধ্যেই গ্রুপ বিন্যাস প্রকাশ করা হয়েছে উয়েফার পক্ষ থেকে। তারপর ধীরে ধীরে চূড়ান্ত দল প্রকাশ করছে দলগুলি। মঙ্গলবারেই তাদের স্কোয়াড ঘোষণা করে দিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পর্তুগাল । প্রত্যাশামতোই দলে জায়গা পেয়েছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দলে রোনাল্ডো ছাড়াও জায়গা করে পেয়েছেন ৪১ বছর বয়সি ডিফেন্ডার পেপের।

আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করলেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। এদিন ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেন তিনি। তাঁর এই ২৬ জনের স্কোয়াডের মধ্যেই ৯ জন খেলোয়াড়ই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। গত বছর জানুয়ারিতে ২০১৬-র ইউরো জেতানো কোচ ফার্নান্দো স্যান্টোসের জায়গায় নতুন কোচ হিসেবে মার্টিনেজকে নিয়োগ করে পর্তুগাল। সেটি ২০২৪-এর ইউরো বাছাইপর্ব শুরুর আগে। বাছাইয়ে গ্রুপ পর্বে ১০ ম্যাচের সব কটি জিতে রেকর্ডও গড়ে মার্তিনেজের পর্তুগাল। তবে এদিন দল নির্বাচনের ক্ষেত্রে বেশ চমক দেখান পর্তুগালের কোচ মার্টিনেজ। দলে আছেন দেশটির সবচেয়ে বড় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চমক হিসেবে ৪১ বছর বয়সী পেপেকেও নিয়েছেন তিনি। এছাড়াও আছেন ইংল্যান্ডের শীর্ষ লিগজয়ী ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার বার্নাডো সিলভা ও ডিফেন্ডার রুবেন রুবেন ডিয়াজ।
আরও পড়ুনঃ England National Football Team: তারুণ্যে ভর করে ইউরো অভিযানে সাউথগেটের ইংল্যান্ড
পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও মার্টিনেজ দলে রেখেছেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ ও ডিফেন্ডার দিয়োগো দালোতকে। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল আগামী ১৮ জুন লাইপজিগে চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযানে নামবে। গ্রূপ F-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও প্রতিযোগিতায় প্রথমবার অংশগ্রহণ করা জর্জিয়া। একনজরে পর্তুগাল দল:
গোলরক্ষকঃ দিয়েগো কোস্তা, জোসে সা, রুই পাত্রিসিও
ডিফেন্ডারঃ আন্তোনিও সিলভা, দানিলো পেরেইরা, দিয়োগো ডালোত, গজ্ঞালো ইনাসিও জোয়াও কান্সেলো, নেলসন সেমেদো, নুনো মেন্দেজ,পেপে, রুবেন ডিয়াজ
মিডফিল্ডারঃ ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস, জোয়াও পলিনিয়া,ওটাভিও মন্টেইরো, রুবেন নেভেস, ভিটিনিয়া
ফরোয়ার্ডঃ বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, দিয়োগো জটা, ফ্রান্সিসকো কনসেকাও, গজ্ঞালো রামোস, জোয়াও ফেলিক্স , পেদ্রো নেটো, রাফায়েল লিয়াও


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার