সময় কলকাতা ডেস্ক, ৩০ মেঃ আমাদের হাতের কাছে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের শরীরের জন্য দারুণ কার্যকরী। এই তালিকায় রয়েছে অর্জুন গাছ। অর্জুন গাছের নানা অংশের রয়েছে ভালো কিছু ওষধি গুণ। অর্জুনের গাছের ছাল হার্টব্লক বা কোলেস্টেরলের সমস্যা দূর করতে ব্যাপক সাহায্য করে। অর্জুন গাছের ছাল শরীরের নানা সমস্যা দূর করে দিতে পারে। এই গাছ নানা ইনফেকশনের সঙ্গে লড়াই করতে আমাদের সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক অর্জুন গাছের ছাল কোন কোন রোগ দূরে রাখতে পারে-
হার্ট ভালো রাখে
হার্ট ভালো রাখতে অর্জুন গাছের ছাল দারুণ কার্যকরী। এক্ষেত্রে আপনি রাতে শোবার আগে জলের সঙ্গে অর্জুন গাছের ছাল ভিজিয়ে রাখতে পারেন। সকালে ঘুম থেকে উঠে সবার আগে ওই জল পান করে নিন। এই পানীয় কোলেস্টেরল দূর করে দিতে। এমনকী ভালো কোলেস্টেরল বাড়াতেও খুব সাহায্য করে। এতে সুস্থ থাকে হার্ট।
ক্যানসার রোধ
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে অর্জুন গাছের ছালে রয়েছে বহু অ্যান্টিঅক্সিডেন্ট। সেই অ্যান্টিঅক্সিডেন্টই ক্যানসার থেকে মানুষকে রক্ষা করতে পারে। শরীর থেকে ফ্রি র্যা ডিকেলস বের করে দিতে পারে অর্জুন গাছের ছাল।
ডায়াবিটিস নিয়ন্ত্রণ করে
কমবেশি ডায়াবিটিসের সমস্যা এখন প্রত্যেকটি ঘরে ঘরে। বর্তমানে প্রচুর মানুষ এই সমস্যায় আক্রান্ত। এক্ষেত্রে ডায়াবিটিস হলে ওষুধ তো আপনাকে খেতেই হবে। তবে ওষুধের পাশাপাশি আপনি অর্জুন গাছের ছাল খেতে পারেন। এতে সমস্যা অনেকটা কমবে। তাই আগে থেকেই সতর্ক হয়ে যান।
ত্বকের জন্য
অর্জুন গাছের ছাল ত্বকের অনেক সমস্যা দূর করতে কার্যকর। অর্জুন গাছের ছাল, বাদাম, হলুদ এবং কর্পূর সমান পরিমাণ মিশিয়ে ত্বকের উপর প্রয়োগ করলে মুখের সমস্ত বলিরেখা দূর হয় এবং ত্বকও উজ্জ্বল হয়।
#Arjuntree
#Latestbengalinews
#অর্জুনগাছেরছাল


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে