পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ২ জুন : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে ২-১ ফলে হারিয়ে আমেরিকা যখন সিরিজ জিতল তখন বাংলাদেশে হইচই পড়ে গিয়েছিল। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হাহাকার শুরু করে ক্রিকেট মানচিত্রে নবীন ও আনকোরা আমেরিকার কাছে হার হজম করতে না পেরে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নবাগত আমেরিকা জানিয়ে দিল ক্রিকেটের প্রাচীন ও ঐতিহ্যশালী দেশগুলির নিশ্চিন্ত থাকার কোনও কারণ নেই। তারা পূর্ণ আধিপত্য দেখিয়ে কানাডাকে সাত উইকেটে হারিয়ে গ্ৰুপ এ-র অন্য দুই ফেভারিট দল ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করল। ম্যাচের নায়ক জোন্স ।

আরও পড়ুন প্রিয় সুনীল ভাইকে সম্মান জানাতে চান ছাংতে
আমেরিকার টিম ভাড়াটে সৈন্য সামন্ত দিয়ে ভর্তি মনেই হতে পারে। নিউজিল্যান্ডের হয়ে একদা তিনটি ফরম্যাটে খেলা তারকা ক্রিকেটার কোরি অ্যান্ডারসন রয়েছেন আমেরিকা দলে। ভারতের একাধিক প্লেয়ার রয়েছেন আমেরিকা দলে। তাদের বিরুদ্ধে শুরুটা খারাপ করেনি কানাডা। নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেটে ১৯৪ রান তুলে নেয় তারা। শুধু তাই নয় আমেরিকার ইনিংসের দ্বিতীয় বলে স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই উইকেট তুলে নেয় কানাডা। ৪২ রানে দ্বিতীয় উইকেটের পতনের পরে মাঠে প্রবেশ করেন অ্যারন জোন্স। তিনি এসে খেলার ছবি পাল্টে দেন। দশটি ছয় মেরে ৪০ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন জোন্স। ম্যাচের নায়ক জোন্স ১৪ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করেন ছয় মেরে।।
আরও পড়ুন ভারত বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ : দুই দেশের প্রাপ্তি কী?


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া