সময় কলকাতা ডেস্ক, ২ জুন : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে ভারত গা গরম করার ম্যাচে ৬০ রানে হারিয়েছে। ভারত সম্ভবত বাংলাদেশের মত দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে আত্মতুষ্টি অনুভব করছে না তবে ঋষভ পন্থ রান পাওয়ায় এবং হার্দিক পান্ডিয়া ভারতের ঘরোয়া আইপিএল টুর্নামেন্টের খারাপ ফর্ম কাটিয়ে রানে ফেরায় ভারতের মিডল অর্ডার কে শক্তিশালী দেখিয়েছে। তবে বাংলাদেশের বোলিংয়ে ধার না থাকায় দুশ্চিন্তা সম্পূর্ণ দূর হওয়ার কারণ নেই। স্বস্তি একটাই, বিরাট কোহলি না থেকেও দল ওভার পিছু নয় রান করে তুলেছে। অন্যদিকে, বাংলাদেশের গা গরম করার ম্যাচে প্রাপ্তি প্রায় নেই। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও দুশ্চিন্তা নতুন করে বাসা বাঁধছে বাংলাদেশ শিবিরে।
কুড়ি ওভার দুই দলই ব্যাট করেছে, কেউই অলআউট হয়নি। তবে ভারতের ১৮২ রানের উত্তরে বাংলাদেশের ১২২ রান সুস্পষ্ট করে দেয় যে ম্যাচের ভারতের প্রাধান্য ও বাংলাদেশের রক্ষণাত্মক ব্যাটিং।

বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, রোহিত-যশস্বী-কোহলি সুবিধা না করতে পারলেই ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা বেরিয়ে আসতে পারে। এমতাবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামিয়ে নেওয়ার অবকাশ মিলেছে। বোলিং বিভাগে প্রাপ্তি আর্শদীপ সিংয়ের বোলিং। ইয়র্কার বলে রীতিমত মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। বাংলাদেশের প্রাপ্তির ভাড়ার কার্যত শূন্য। প্রথম পাঁচটি উইকেট দ্রুত খুইয়ে বিপর্যয় রুখতে কার্যত টেস্ট ম্যাচ খেলেন সাকিব আল হাসান। বাংলাদেশের এদিন একমাত্র সোনালী রেখা ছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ। রিয়াদকে অনেকটাই নিচে খেলানো হচ্ছে যা তার উপযুক্ত ব্যাটিং অর্ডার হিসাবে গণ্য নাও হতে পারে। তাঁকে একটু এগিয়ে ব্যাট করতে পাঠানো উচিত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে সাকিব আল হাসানকে যেভাবে সাদামাটা লেগেছে তা বাংলাদেশের বোলিং বিভাগের পক্ষেও অত্যন্ত দুশ্চিন্তার।।
আরও পড়ুন Donald Trump ঃ পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প


More Stories
T20 World Cup 2024 : আইসিসির বাছাই করা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ থেকে বাদ ‘কিং কোহলি’, ভারত থেকে কারা রয়েছেন সেই দলে?
বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই রোহিত – কোহলির অবসর
অক্ষরে অক্ষরে বাপুর বিপ্লব