Home » West Bengal Lok Sabha Election 2024 Result: বারাসাতে জমজমাট লড়াই, স্বপনকে পিছনে ফেলে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার

West Bengal Lok Sabha Election 2024 Result: বারাসাতে জমজমাট লড়াই, স্বপনকে পিছনে ফেলে বিপুল ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার

সময় কলকাতা ডেস্ক, ৪ জুনঃ পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনে নির্বাচনের শেষে এবার ফলাফলের পালা। মঙ্গলবার সকাল থেকেই ভোট গণনা চলছে। রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, সকলের মনে একটাই প্রশ্ন  আগামী পাঁচ বছর রাজ সিংহাসনে বসবে কে? জয়ের মুকুটই বা উঠবে কার মাথায়? আর ক্ষণিকের অপেক্ষা। এক নজরে দেখে নিন বারাসাত লোকসভা কেন্দ্রের ফলাফল- স্বপনকে পিছনে ফেলে ৪৭৫৬৯ ভোটে এগিয়ে গেলেন বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রাপ্ত ভোট ১২৩৫০৫, বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের-৭৫৯৩৬, আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির-৩২১৩২। 

আরও পড়ুন   West Bengal Lok sabha Election 2024 Resultঃ বিপুল ভোটে এগিয়ে তৃণমূলের সায়নী ঘোষ, বালুরঘাটে সুকান্ত মজুমদার পিছিয়ে, জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল

প্রসঙ্গত,lok ২০০৯ সাল থেকে বারাসাত আসনটি নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। গত লোকসভা ভোটে বিজেপি রাজ্যে বেশকিছু আসন বাড়িয়ে নিলেও এই কেন্দ্রে পদ্ম ফোটাতে পারেনি। ২০১৯ সালে বারাসাত কেন্দ্রে বিজেপির মৃণাল কান্তি দেবনাথ কে  ১লক্ষ ১০ হাজারের বেশি ভোটে হারিয়ে তৃতীয় বারের মত সাংসদ হয়েছেন কাকলি। এবারের নির্বাচনে ফের এবার কাকলি ঘোষ দস্তিদারের উপরেই ভরসা রেছেছে তৃণমূল। আর নিজের  গড়ে লড়াই নিয়ে প্রথম থেকেই জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তিনি। অন্যদিকে,  কাকলির বিরুদ্ধে বিজেপির প্রার্থী রয়েছেন স্বপন মজুমদার। পাশাপাশি বামেদের তরফে লড়াইয়ের ময়দানে রয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। জয় নিয়ে আশাবাদী তাঁরাও।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বারাসাত লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। কংগ্রেসও একাধিকবার এই কেন্দ্রে জয়ী হয়েছে। বারাসত লোকসভা কেন্দ্রে ১৯৯৮ সালে প্রথমবার জেতে তৃণমূল কংগ্রেস। ২০০৪ সালের নির্বাচনে ফরওয়ার্ড ব্লক আসনটি পুনর্দখল করে। কিন্তু, ২০০৯ সাল থেকে তৃণমূলের দখলে রয়েছে বারাসাত। এখন দেখার শেষ পর্যন্ত বারাসতে বিজয় তিলক কার কপালে ওঠে।

#WestBengalLokSabhaElection2024Result

#LokSabhaElection2024 

#Latestbengainews

About Post Author