Home » West Bengal Lok sabha Election 2024 Resultঃ বিপুল ভোটে এগিয়ে তৃণমূলের সায়নী ঘোষ, বালুরঘাটে সুকান্ত মজুমদার পিছিয়ে, জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল

West Bengal Lok sabha Election 2024 Resultঃ বিপুল ভোটে এগিয়ে তৃণমূলের সায়নী ঘোষ, বালুরঘাটে সুকান্ত মজুমদার পিছিয়ে, জয়নগরে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল

সময় কলকাতা ডেস্ক, ৪ জুনঃ পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনে নির্বাচনের শেষে এবার ফলাফলের পালা। মঙ্গলবার সকাল থেকেই ভোট গণনা চলছে। রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, সকলের মনে একটাই প্রশ্ন আগামী পাঁচ বছর রাজ সিংহাসনে বসবে কে? জয়ের মুকুটই বা উঠবে কার মাথায়? আর ক্ষণিকের অপেক্ষা। এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গের ৪২টি আসনের কোথায় কে বিপুল ভোটে এগিয়ে?

আরও পড়ুন  West Bengal Lok sabha Election 2024 Resultঃ প্রথম রাউন্ড গণনা শেষে ৩২ হাজার ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখে নিন পশ্চিমবঙ্গের ৪২টি আসনের কোথায় কে এগিয়ে?

• যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী-সৃজন-অনির্বাণ এর হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ        ২০,৭৫৫ ভোটে এগিয়ে।২০১৯ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তাঁর জায়গায় লড়াইয়ের ময়দানে সায়নী ঘোষ।
•অন্যদিকে, জয়নগরে ২৮ হাজার ৯০৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল।
• কোচবিহারে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া
• দ্বিতীয় রাউন্ডের শেষে হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ১১,১৪০ এগিয়ে।
• বালুরঘাট লোকসভার তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র ৯৪৫৪ ভোটে এখন পর্যন্ত এগিয়ে
• জঙ্গীপুরে ১৫২৮০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান।
• দ্বিতীয় রাউন্ডে ভোট গণনা শেষে ২৬১৮৪ ভোটে এগিয়ে বীরভূম লোকসভায় তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ।
• দ্বিতীয় রাউন্ডের শেষে হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ১১,১৪০ এগিয়ে।
• দ্বিতীয় রাউন্ড শেষে ৪৯৯০ ভোটে এগিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
• পঞ্চম রাউন্ড শেষে আসানসোলে এগিয়ে তৃনমুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
• বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল ৪০ হাজার ৮৩৫ ভোটে এগিয়ে।
• প্রথম রাউন্ড ভোটগণনা শেষে পিছিয়ে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
• প্রথম রাউন্ড শেষে ২৮ হাজার ৪৫৮ ভোটে এগিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী হাজি নুরুল ইসলাম।

#WestBengalLoksabhaElection2024Result

#Latestbengalinews

#loksabhaElection2024

About Post Author