Home » রেস্তরাঁ কাণ্ডে বারাসাত আদালতে কী বললেন সোহম?

রেস্তরাঁ কাণ্ডে বারাসাত আদালতে কী বললেন সোহম?

সময় কলকাতা ডেস্ক: ১৩ জুনঃ আগে বলেছিলেন রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় অর্ধসত্য প্রকাশ পেয়েছে। এবার সেই অভিযোগের শুনানি আদালতে ওঠার আগে অন্তর্বর্তীকালীন জামিন নিতে বারাসাত আদালতে এসে মুখে কুলুপ দিলেন সোহম চক্রবর্তী। চণ্ডীপুর বিধানসভার বিধায়ক ও নামজাদা অভিনেতা বিতর্কের মুখে পড়েছেন আগেও। শুটিং করতে গিয়ে তার উপস্থিতিতে তাঁর ইউনিট স্টাফকে অজগর সাপের পেটে পা দিয়ে ছবিও তুলতে দেখা গিয়েছিল উত্তরবঙ্গে।

আরও পড়ুন    Narendra Modi oath ceremony: এবার পালা মন্ত্রীসভা গঠনের! রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন কারা?

৭ জুন নিউটাউনের এক রেস্তরাঁ মালিককে রেস্তরাঁর পার্কিং লটে চড় মারেন সোহম, এমন অভিযোগ ঘিরে রাজ্যে তোলপাড় করে যায়। রাজনৈতিক মহল থেকে অভিনয় জগত সর্বত্রই এই ঘটনার প্রভাব পড়ে। প্রাথমিকভাবে সোহম জানিয়েছিলেন, তাঁকে ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছিলেন রেস্তরাঁ মালিক আনিসুল আলম। গত শনিবার অভিযোগ দায়ের করেছিলেন রেস্তরাঁ মালিক। সোহমের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ এনে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তরাঁ-মালিক আনিসুল আলম। তাঁর অভিযোগ, সোহমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ইতিমধ্যে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ।

আরও পড়ুন  India vs Qatar: দোহায় বাজে রেফারিংয়ের শিকার ভারত, লড়াই করেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায়

শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা। তার আগেই আগাম জামিন নিতে বৃহস্পতিবার  বারাসাত আদালতে আসেন তিনি। বিচারাধীন বিষয় বলে মন্তব্য করবেন না জানিয়ে বারাসাত আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। উল্লেখ্য, তিনি মুখে কুলুপ আঁটলেও বঙ্গ তাকে নিয়ে মুখর। বিরোধীরা তো বটেই, তাঁর দলের তথা তাঁর সহকর্মী ও অভিনেতা সাংসদ দেব ও রচনা এই ঘটনার পরোক্ষে নিন্দা করতেও ছাড়েননি।।

About Post Author