সময় কলকাতা ডেস্ক, ৮ জুনঃ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। এবার পালা মন্ত্রীসভা গঠনের।
তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে রবিবার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। তবে শুধু প্রধানমন্ত্রী একাই নন, সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন প্রথম সারির কয়েকজন মন্ত্রীও। জানা গিয়েছে, মোদির সঙ্গে শপথ নেবেন মোট ১৮ জন মন্ত্রী। এর মধ্যে ৭ জন পূর্ণ মন্ত্রী রয়েছে। তাঁদের মধ্যে মাত্র ২ জন বিজেপির। বাকিরা শরিক দলের সদস্য বলেই খবর।
সূত্রের খবর, রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিতে পারেন প্রথম সারির কয়েকজন মন্ত্রীও। শপথ নিতে পারেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গড়করী, পীযূষ গোয়েল-সহ কয়েকজন সাংসদ তথা বিজেপির শীর্ষ নেতা। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের তালিকায় থাকবেন টিডিপি এবং জেডিইউ- এর অন্তত একজন করে সাংসদ। তবে, বাংলা থেকে সম্ভাব্য কয়েকজন মন্ত্রীর নাম দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছেন সুকান্ত মজুমদাররা। সূত্রের দাবি, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বনগাঁর শান্তনু ঠাকুর, মালদা উত্তরের খগেন মুর্মু এবং আলিপুরদুয়ারের মনোজ টিগ্গার মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদির সঙ্গে।
ইতিমধ্যেই চন্দ্রবাবু নাই়ডুর দল টি়ডিপি প্রতিরক্ষা থেকে সড়ক-গ্রামোন্নয়ন শুরু করে একাধিক মন্ত্রকে নিজেদের প্রতিনিধির দাবি করেছে। অন্যদিকে, নীতীশ কুমারও দুইজন পূর্ণমন্ত্রী এবং দুটি মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ দাবি করেছেন। এর মধ্যে রয়েছে রেল, গ্রামোন্নয়ন, জলশক্তি, পরিবহন এবং কৃষি মন্ত্রক। সূত্রের খবর, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে টিডিপি এবং জেডিইউ থেকে কারা শপথ নেবেন, তা আজ প্রধানমন্ত্রী মোদীকে জানাবেন চন্দ্রবাবু এবং নীতীশ। প্রসঙ্গত, মন্ত্রিসভায় শরিকদলের দাবি মেটাতে শুক্রবার সন্ধ্যাতেও বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন রাজনাথ সিং এবং অমিত শাহ। শনিবারও আরও এক দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে।
# NarendraModioathceremony
#Latestbengalinews


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?