সময় কলকাতা ডেস্ক, ১৭ জুন : সাত সকালেই উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় হতাহত অসংখ্য মানুষ । মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘার সংঘর্ষে একাধিক কামরা লাইনচ্যুত, মৃত অন্তত ৫, আহত অসংখ্য মানুষ। রেল সূত্রে ৫ জনের মৃত্যুর কথা নিশ্চিতভাবে জানানো হয়েছে। অন্ততপক্ষে ২৫ থেকে ৩০জনের আহত হওয়ার কথাও জানানো হয়েছে। এই সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

ট্রেন দুর্ঘটনা লেগেই আছে, নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মাল গাড়ির ধাক্কায় লাইন থেকে ছিটকে গেল ২টি কামরা। দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে,আহত হয়েছেন বহু মানুষ। মাল গাড়ির বগিও লাইনচ্যুত। মালগাড়ির ড্রাইভারের দুর্ঘটনাগ্রস্থ মালগাড়ির ভেতরে আটকে থাকার খবর মিলেছে।

সকাল ৮ -৪৫ নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু শুধু নয় আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তেও পারে। রেলের আধিকারিকরা এসে পৌঁছেছেন।
শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। পুলিশ সূত্রে এবং রেল সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যে নিহতের সংখ্যা অন্তত ৫ । সকালে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা।।
আরও পড়ুন বালেশ্বর ট্রেন দুর্ঘটনার বর্ষপূর্তির দিনে পাঞ্জাবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা


More Stories
মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা : ক্ষমার অযোগ্য অপরাধ বললেন শুভেন্দু
ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে জলপাইগুড়িগামী ট্রেন
ছত্তিশগড়ে ভয়াবহ রেল দুর্ঘটনা, ট্রেন-মালগাড়ি সংঘর্ষ, মৃত অন্তত ৬