Home » UEFA Euro Cup 2024 : ডোনারুম্মার গ্লাভসে মানরক্ষা, একপেশে ম্যাচে ইতালিকে হারাল স্পেন

UEFA Euro Cup 2024 : ডোনারুম্মার গ্লাভসে মানরক্ষা, একপেশে ম্যাচে ইতালিকে হারাল স্পেন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ মেঃ ইউরো কাপের হাইভোল্টেজ ম্যাচে জিতল স্পেন। গ্রুপ পর্বের ম্যাচে তারা হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে। লুই দে লা ফুয়েন্তের দলের পক্ষে খেলার ফল ১-০। কিন্তু স্পেনের কোনও ফুটবলার এদিন গোল করতে পারেনি। ইতালির ডিফেন্ডার রিকার্ডো কালাফিয়োরির করা আত্মঘাতী গোলে জিতল স্পেন। এদিন আরও বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়া উচিৎ ছিল কার্ভায়াল, রড্রিদের। কিন্তু ডোনারুম্মার বিশ্বস্ত গ্লাভসে মান বাঁচালেন চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নামে বড় ম্যাচ লড়েও মাঠের ভিতরের লড়াইটা হল একপাক্ষিক। গতবারের চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে রীতিমত দাপট দেখালেন ল্যামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসরা। বল নিয়ন্ত্রণ থেকে শুরু করে শট সব বিভাগে প্রতিপক্ষের থেকে অনেকটা এগিয়ে ছিল তারা। ইতালির বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে দেয় স্পেন। প্রথমার্ধেই কমপক্ষে তিন গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত তারা। কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিতে হয় দলকে। ইতালির গোল পোস্টের তলায় দুর্ভেদ্যে হয়ে উঠেছিলেন জিয়ানলুইগি ডোনারুম্মা। বেশ কয়েকবার দলকে অবধারিত পতনের হাত থেকে বাঁচিয়ে দেন তিনি। খেলা শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে বক্সের মধ্যে মাপা ক্রস করেছিলেন নিকো উইলিয়ামস। সেই বলে হেড করেও জালে জড়াতে পারেননি পেড্রি। আঙুল দিয়ে কোনওমতে বল বাইরে পাঠিয়ে দেন ইতালির গোলরক্ষক। স্পেনের চাপের মুখে দিশাহীন ফুটবল খেলতে থাকে ইতালি। ২৪ মিনিটেও আবার ডোনারুম্মার বিশ্বস্ত হাতে গোল হজমের হাত থেকে বাচে ইতালি। ফ্যাবিয়ান রুইজের দূরপাল্লার শট বাঁচিয়ে দেন কোনওমতে। বিরতির সময় খেলার ফল ছিল গোলশূন্য।

আরও পড়ুনঃ T20 World Cup 2024 : ব্যাটে সূর্য বলে বুমরার দাপট, আফগানিস্তানকে হারিয়ে সুপার আটে সুপার টিম ইন্ডিয়া

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পেতে মরিয়া হয়ে উঠেছিল স্পেন। চলতি বলে পেদ্রির নেওয়া শট তিন কাঠির মধ্যে থাকলে আবার পরীক্ষার মুখে পড়তে হত ইতালি গোলরক্ষককে।  অবশেষে ৫৫ মিনিটে পরাস্ত হন ডোনারুম্মা। বাঁ দিক থেকে মাটি ঘেঁষা ক্রস করেছিলেন উইলিয়ামস। সেই বল বিপদমুক্ত করেও দিয়েছিলেন ডোনারুম্মা। কিন্তু সামনে থাকা সতীর্থ রিকার্ডো কালাফিয়োরির হাঁটুতে লেগে বল জড়িয়ে যায় জালে। এগিয়ে যায় স্পেন। ৫৮ মিনিটে মোরাতার শট আবার দারুণ দক্ষতায় বাঁচান ডোনারুম্মা। ৭০ মিনিটে উইলিয়ামসের বাঁকানো শট গোলে থাকলে ব্যবধান বাড়তে পারত স্পেনের।

About Post Author