সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বর :আবার হারের মুখে পাকিস্তান। সিরিজের মাঝপথে পাক দলের খোল নলচে পাল্টে দিয়েও লাভ হয়নি কিছুই। ইংল্যান্ডে পাকিস্তান ক্রিকেট দলের লজ্জাজনক ফর্ম অব্যাহত। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে খাদের কিনারে দাঁড়িয়ে আছে পাক বাহিনী । প্রথম দুটি টেস্টে লজ্জাজনক হারের পরে তৃতীয় টেস্টেও পাকিস্তানের হার সময়ের অপেক্ষা মাত্র। প্রথম ইনিংসে ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই দুই উইকেট হারায় পাকিস্তান। দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৫২। উল্লেখ্য, প্রথম ইনিংসে পাকিস্তানের ১৩৩ রানের জবাবে ইংল্যান্ড করেছিল ৪৫৩ রান। ইংল্যান্ডের টেল এন্ডার তথা শেষ দুই জুটি ১১. ২ ওভারে ৮১ রান তুলে পাক বোলিংয়ের দৈন্যদশা প্রকট করে দিয়েছে। পাশাপাশি পাক ব্যাটিংও বুঝিয়ে দিচ্ছে যে এখন পাকিস্তানের ক্রিকেটের চরম দুঃসময়।।
দুঃসময় কাটছে না, আবার হারের মুখে পাকিস্তান
Oplus_131072


More Stories
জাপানে এশিয়ান গেমসের দামামা
হকিতে ভারতের মেয়েরা ১৯ গোল দিল পাকিস্তানকে
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ