সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বর : ২০২৬ সালের ইউএস ওপেনের পুরুষদের সিঙ্গলসে স্বপ্নের দৌড় অব্যাহত বেন শেলটনের। সেমিফাইনালে স্বদেশি আমেরিকান খেলোয়াড় ফ্রান্সেস টিয়াফোকে ৪-৬, ৬-৩, ৬-৩, ৭-৫ সেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছেন ATP Ranking -এ নবম স্থানে থাকা টেনিস তারকা ।ফাইনালে তাঁর মোকাবিলা হবে আলেকজান্ডার জেরেভের সঙ্গে। প্রতিযোগিতার শীর্ষ বাছাই জেরেভও ফাইনালে নিজের স্থান পাকা করে নিয়েছেন চমক জাগানো খাচানভকে হারিয়ে ।
ফাইনালে বেন শেলটনের কাজ সহজ নয়, কারণ সামনে প্রতিযোগিতার শীর্ষ বাছাই। উল্লেখ্য,জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev) ২০২৬ ইউএস ওপেনের (US Open) সেমিফাইনালে রাশিয়ার কারেন খাচানভকে (Karen Khachanov) হারিয়ে ফাইনালে উঠেছেন। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিনি খাচানভকে সরাসরি ৬-৩, ৭-৬ (৯-৭), ৭-৬(৮-৬) সেটে হারান। এটিপি রাঙ্কিংয়ে ৫০ নম্বরে থাকা তারকা খাচানভ এবার প্রতিযোগিতায় একের পর এক তারকাকে হারিয়ে চমক দিয়েছিলেন। উল্লেখ্য ,বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার (Jannik Sinner) হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।


More Stories
দুঃসময় কাটছে না, আবার হারের মুখে পাকিস্তান
জাপানে এশিয়ান গেমসের দামামা
হকিতে ভারতের মেয়েরা ১৯ গোল দিল পাকিস্তানকে