Home » দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে ধাক্কা বাইকের ! নিউটাউনে বেপরোয়া গতির বলি এক তরুণী

দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে ধাক্কা বাইকের ! নিউটাউনে বেপরোয়া গতির বলি এক তরুণী

সময় কলকাতা ডেস্ক, ২৩ জুন : রাতের শহরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা! নিউটাউনে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে ধাক্কা মারে একটি বাইক। অ্যাপ নির্ভর বাইক চালকের বেপরোয়া গতির জেরে ছিটকে পড়ে মৃত্যু হল হুগলির চুঁচুড়ার এক তরুণীর।অন্যদিকে, বাইক চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। শনিবার রাতে ইকো পার্কের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নো পার্কিং জোনে দাঁড়িয়ে থাকার অভিযোগে ট্যাক্সির চালককে আটক করা হয়েছে। তরুণীর মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে।

আরও পড়ুন কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে কি আজই মুক্তি? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম প্রিয়াসী পাল। ২২ বছরের ঐ তরুণী সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতেন। হুগলির চুঁচুড়ার বাসিন্দা সে। শনিবার প্রথমে ট্রেন ধরে হাওড়া যান। সেখান থেকে মোবাইলের সাহায্যে একটি বাইক ভাড়া করে নারকেল বাগানের দিকে যাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে চলা বাইকটি ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা চালক ও প্রিয়াসীকে উদ্ধার করে চিনার পার্কের একটি হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন  Optical Illusion: ৯৭ শতাংশ পাঠক ডাহা ফেল করেছেন এই ধাঁধার উত্তর দিতে, ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে আপনি পারবেন?

সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। তড়িঘড়ি খবর দেওয়ার হয় প্রিয়াসীর পরিবারকে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণেই এই পরিণতি। তবে ওই বাইক চালকের শারীরিক পরিস্থিতি কেমন আছে, তা জানা সম্ভব হয়নি। এদিকে, ওই তরুণীর অকাল মৃত্যুতে শোকোস্তব্ধ চুঁচুড়ার পল্লীশ্রীর এলাকাবাসী।

#Latestbengalinews

About Post Author