সময় কলকাতা, ৩০ জুন : ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি একযোগে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানালেন। জয়ের আনন্দের মধ্যে রোহিত -কোহলির অবসর গ্রহণে হর্ষ -বিষাদে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বর্তমান প্রজন্মের দুই সেরা ক্রিকেটারের বিদায়ে ব্যথিত বিশ্বের ক্রিকেট মহল।
২০০৭ সাল থেকে ১৭ বছরের প্রতীক্ষার পরে টি-টোয়েন্টি ভারতের ঘরে এল। জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই জোড়া বিষাদের খবর। প্রথমে ফাইনালে প্লেয়ার অফ দ্যা ম্যাচ বিরাট কোহলি জানালেন, তিনি শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছেন। বিরাট কোহলি বলেন, বিশ্বকাপ তিনি চেয়েছিলেন যা তিনি পেয়েছেন।পরে তিনি স্পষ্ট করলেন, টি-টোয়েন্টি ফরম্যাট থেকেই তিনি সরে দাঁড়াচ্ছেন। সামান্য পরেই আসে আরেকটি ধাক্কা। আরেকটি দুঃসংবাদ আসে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানান, তিনিও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছেন।

আনন্দের দিনে দুই তারকার যুগ্ম অবসরের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আনন্দ কিছুটা হলেও ফিকে করে দিয়েছে। একসাথে রোহিত -কোহলির অবসর নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলেছে ।
বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেওয়াকে অবসরের সবচেয়ে ভালো সময় বলে জানিয়েছেন রোহিত শর্মা। তবে আশার কথা, একদিনের ক্রিকেট ও টেস্টে তিনি আগামী দিনেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ।।
আরও পড়ুন UEFA Euro Cup 2024 : গত বারের চ্যাম্পিয়নদের ছুটি করে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট