হাসানুজ্জামান,সময় কলকাতা , ১ জুলাই : মেছোভেড়িতে মাছ নয়, ধরা পড়ছে বোমা। বেশ কিছুদিন ধরেই উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় শক্তিসম্পন্ন বোমা ও অস্ত্র উদ্ধার হয়েছে। এবার বোমা মিলল মাছের ভেড়িতে। সোমবার সাতসকালে বসিরহাট মহকুমার হাড়োয়ার মেছো ভেড়িতে বালতি ভর্তি লুকিয়ে রাখা কৌটো বোমা উদ্ধার করল পুলিশ, নিষ্ক্রিয় করা হয়েছে তাজা বোমাগুলিকে।

উত্তর ২৪ পরগণার হাড়োয়া থানার খাসবালন্দা গ্রাম পঞ্চায়েতের শ্যামলা গ্রামে বোমা উদ্ধার হয়েছে। শেখ সাহেব আলী খুনের অন্যতম আসামি আক্তার হাজি-র মাছের ভেড়ি থেকে বিপুল পরিমাণে কৌটা বোমা উদ্ধার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, মেছো ভেড়িতে যায় পুলিশ, সেখানে লুকিয়ে রাখা বালতি ভর্তি দশটি কৌটো বোমা উদ্ধার করে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সোর্স পুলিশকে তথ্য দিয়ে চলেছিল মেছো ভেড়ি এলাকায় দুষ্কৃতীরা বোমা গুলি লুকিয়ে রেখেছে। বোমাগুলির ব্যবহার করা হবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। সমাজবিরোধী কার্যকলাপ বাড়ানোর জন্য বোমা মজুত।
অভিযোগ একটি নয় একাধিক। মেছো ভেড়ির মালিক আক্তার হাজির বিরুদ্ধে সমাজবিরোধী কাজের ফিরিস্তি লম্বা। কয়েক মাস আগে ওই এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা খুনের মামলায় তার নাম জড়িয়ে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পরে আবার এলাকায় ঢুকে শুরু করেছে সন্ত্রাস ।
ইতিমধ্যে পুলিশ এই বোমা গুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে, পাশাপাশি অন্যান্য মাছের ভেড়িতেও বোমা আছে কিনা সেটাও তল্লাশি করবে বলে জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ। সবমিলিয়ে পুলিশ আর ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকতে চায় না।।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়