সুজয় ভট্টাচার্য সময় কলকাতা, ১ জুলাই : লরির সঙ্গে সংঘর্ষের পরে ট্রান্সফরমারে ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই মেমারীতে যাত্রীবোঝাই বাস। আহত অন্ততপক্ষে ২২ জন।
মেমারীতে ভয়াবহ ভয়াবহ ও মর্মান্তিক বাস দুর্ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে,মেমারী থানার অন্তর্গত দুর্গডাঙ্গা মোড়ে সাতগাছিয়া দিক থেকে মেমারির দিকে আসছিল দ্রুতগতি সম্পন্ন বাসটি।উল্টো দিক থেকে সামনে এসে পড়ে একটি লরি, সংঘর্ষ এড়াতে পারিনি গাড়িদুটি । সংঘাতের প্রাবল্যে বাসটি পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে ধাক্কা মারে। ভয়ংকর বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। জোরালো শব্দ শুনে ছুটে আসে এলাকাবাসীরা এবং খবর যায় থানায় । মেমারী থানার পুলিশ আহতদের উদ্ধার করে মেমারী গ্রামীন হাসপাতালে নিয়ে আসে,সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ১৮ জনকে বর্ধমানে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার কথা জানতে পেরে আহতদের দেখতে মেমারী গ্রামীণ হাসপাতালে এসে পৌঁছান বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন