সময় কলকাতা ডেস্ক, ১ জুলাই : ইউরোতে ইউরোপের সেরা দুই দলের লড়াই শেষ হল শেষ লগ্নের আত্মঘাতী গোলে। ফিফা ৱ্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বের দ্বিতীয় দল ফ্রান্স ও তৃতীয় দল বেলজিয়ামের লড়াইয়ে শেষ হাসি হাসল ফ্রান্স।খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে অভিজ্ঞ বর্ষীয়ান ডিফেন্ডার ইয়ান ভারতোনগেনের আত্মঘাতী গোলে হার মানতে হয় বেলজিয়ামকে। ডোকু – ডি ব্রুইনাদের শেষ চেষ্টা কাজে আসে নি। লুকাকু বনাম এমবাপের লড়াইয়ে কে গোল করে নিজের খ্যাতি ধরে রাখেন তার দিকে নজর থাকলেও এমবাপে সুবিধা করতে যেমন পারেন নি, লুকাকুও নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন। খেলায় গতি থাকলেও নান্দনিক দিক থেকে খেলা কখনই উচ্চ পর্যায়ে পৌঁছয়নি তবে দু দলই একাধিক বার গোলের মুখে পৌঁছায়। বল দখল ও গোল লক্ষ্য করে শট নেওয়ার প্রচেষ্টার খতিয়ানে এগিয়ে ছিল ফ্রান্স।।
বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত